হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

জানা গেল, পবিত্র কুরআনে বর্ণিত ঈসা(আ.)-কে অবমাননা করা তো দূরের কথা এখানে তার কোন উল্লেখই নেই বরং তাদের কল্পিত খোদার অসারতা তাদের গ্রন্থাদি থেকে তুলে ধরা হয়েছে মাত্র। আপত্তি : হযরত মির্যা সাহেবের আধ্যাত্মিক মান ও মর্যাদা এত অধিকারী হন কীভাবে? তিনি নবীদের ঈর্ষার পাত্রে পরিণত হন কীভাবে? রসূলুল্লাহর পূর্ববর্তী নবীদের চেয়েও শ্রেষ্ঠ হন কীভাবে? উত্তর : সবচেয়ে বড় নবীর গোলামও অন্যান্যদের চেয়ে বড় হবেন- এতে আশ্চর্য হবার কি আছে? হযরত মির্যা সাহেবের দাবীর সারাংশ হল, তিনি আধ্যাত্মিক জগতের সূর্য হযরত মুহাম্মদ(সা.)-এর আলোয় আলোকিত পূর্ণাঙ্গিন পূর্ণিমার চাদ। এই উপমাটি তিনি নিজেই ব্যবহার করেছেন। যদি এ বিষয়টি পরিষ্কার হয়ে যায় তাহলে উপরোক্ত চারটি বক্তব্য আপত্তি নয় বরং যথার্থ মূল্যায়ন বলে সাব্যস্ত হয়। হযরত মুহাম্মদ(সো.) সার্বজনিন নবী এবং রাহমাতুল্লিল আলামীন হয়ে এ পৃথিবীতে আগমন করেছেন। তিনি বিশ্বের সকল ধর্মের অনুসারীদের জন্যই মান্যবর হয়ে এসেছেন। মহানবী (সা.)-এর পূর্বে আর কোন নবী বা রসূল এমন সার্বজনিন ছিলেন না বরং তারা সবাই নিজ নিজ সীমাবদ্ধ গন্তীতে সীমাবদ্ধ যুগের জন্য দায়িতু পালন করেছেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ(সা.)-এর আধ্যাত্মিক কল্যাণে আল্লাহ্‌ তালা তার অনুসারীদেরকেও বিশেষ মর্যাদা দান করেছেন । পবিত্র কুরআনে আল্লাহ্‌ তা'লা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস অর্থাৎ তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানবকল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মুসলিম উম্মতের মর্যাদাগত অবস্থান বিশ্বের সকল ধর্মের অনুসারীদের শীর্ষে। কেন? কেননা আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ(সা.)-এর অনুসারী! ঠিক তেমনি, হযরত মুহাম্মদ(সা.)-এর শিষ্যদের মাঝে যে আধ্যাত্মিক মর্ধাদা আল্লাহ্‌ তা'লা দান করেছেন তার মাঝে সর্বশীর্ষে রয়েছেন প্রতিশ্রুত মসীহ্‌ ও মাহদীআ.)। হযরত মুহাম্মদ(সা.)-এর পর অনেক ওলী আউলিয়া বুযুর্গ গত হয়েছেন। এসব বুযুর্দের মাঝে সর্বশীর্ষে অবস্থান লাভ করেছেন রসূলুল্লাহ্‌(সা.)-এর আনুগত্যে ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসীহ্‌ মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী । আর একথার প্রমাণ পাওয়া যায় মুহাম্মদ(সা.)-এর বক্তব্য -৮২-

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।