এরপর বারাহীনে আহমদীয়ার ৫ম খণ্ডের ৭ পৃষ্ঠায় হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) বলেন, “যারা টাকা বা মূল্য দিয়েছিল তাদের অধিকাংশ একদিকে গালাগালিও করেছে আবার নিজেদের টাকা ফেরতও নিয়ে নিয়েছে ।”২ প্রিয় পাঠক! “আল্লামা” আব্দুল মজিদ সাহেব মির্ধা সাহেবের সব বই পড়েছেন_ এমন ভাবই দেখিয়েছেন । অতএব তিনি জেনেশুনে এই অংশগুলোকে জনগণের কাছ থেকে লুকিয়ে মানুষকে প্রতারিত করতে এবং আহমদীদের বিরুদ্ধে মানুষকে উক্কানোর চেষ্টা করেছেন মাত্র। “আল্লামা আব্দুল মজিদের আপত্তি: মির্ধা সাহেব বলেন, “বুখারী শরীফের এ সকল হাদীসসমূহ যাতে শেষ যুগের কিছু খলীফাদের ব্যাপারে সংবাদ দেয়া হয়েছে । বিশেষ করে এ খলীফা, যার ব্যাপারে আসমান থেকে এই ডাক আসবে যে, এই হল “আল্লাহর খলীফা মাহদী” । এবার ভাব, এটা কেমন মর্যাদাবান কিতাব, যাকে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মনে করা হয়!? (রূহানী খাযায়েন ৬/৩৩৭ “আল্লামা'র মূল আপত্তি হল, বুখারী শরীফের আশ্রয় নিয়ে মির্যা সাহেব নিজের ইমাম মাহদী হবার দাবীকে দৃঢ় করার চেষ্টা করেছেন অথচ এই হাদীসটি বুখারীতে নেই! সত্য দাবীর জন্য মিথ্যা বলার কোন প্রয়োজন নেই। উত্তর: আমরা মির্যা সাহেবকে রসূলুল্লাহ্(সা.)-এর কল্যাণে উম্মতী নবী হিসাবে মেনেছি। নবী মানুষ হয়ে থাকেন, তিনি খোদা নন। একমাত্র আল্লাহ্ সকল ভুল- ক্রুটি ও স্মৃতি-ভ্রমের উধধর্বে। নবী-রসূলরা মানবীয় দুর্বলতা ও সীমাবদ্ধতার উ্ধ্রে নন। তদনুযায়ী বিভিন্ন সময় তাদের স্মৃতিভ্রম ঘটতে পারে । হযরত আদম (আ.) সম্পর্কে পবিত্র কুরআনে লেখা আছে, 3০ এ ৯ পিও ক এ ৩৫ ৪9 ৮! ১০ আও আমি ইতিপূর্বে আদমকে নির্দেশনা দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গেল কিন্তু তার মাঝে আমি ইচ্ছাকৃত পাপ করার প্রবণতা দেখতে পাই নি (সুরা তাহা: ১১৬)। হযরত আদম(আ.)- এর এই ভুল করা সত্তেও তার নবী হওয়া নিয়ে কারও মনে কোন সংশয় নেই। ২. ১৩২ পৃষ্ঠায় দ্রষ্টব্য - ১০ -
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।