হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

রেখেছেন আর নবীদের বিরুদ্ধে আরোপিত সব অপবাদ থেকে তাদের পুতঃপবিত্র ও নিষ্পাপ সাব্যস্ত করেছেন। এ প্রসঙ্গে তাঁর একটি বক্তব্য তুলে ধরছি। হযরত মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) বলেছেন: সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করাকে আমি আমার ঈমানের অঙ্গ বলে মনে করি। (মলফুযাত প্রথম খন্ড, ৪২০) পাঠক! যিনি নিজে বলছেন, “সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করাকে আমি আমার ঈমানের অঙ্গ বলে মনে করি'_ তিনি কীভাবে তাদের অপমান ও অপদস্থ করতে পারেন? আপত্তিকর বক্তব্য হিসেবে উত্থাপিত লেখাটি যুক্তিতর্কের একটি বিশেষ জোরালোরূপ হিসেবে হযরত মির্যা সাহেব অবলম্বন করেছিলেন। অনুরূপ ধারালো বক্তব্য মহানবী(সা.)-এর বিরুদ্ধে আপত্তিকারীদের দাত ভাঙ্গা জবাব দিতে গিয়ে মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) সারাটি জীবন প্রদান করেছেন। সমালোচকদের তীর্যক আপত্তির প্রত্যুত্তর তাদেরই স্বীকৃত এঁশী ্ন্থাবলীর বক্তব্য তুলে ধরে উত্তর প্রদান করাটি ছিল মির্যা সাহেবের একটি অভিনব বৈশিষ্ট । এখানেও সেই রীতিটিই লক্ষনীয়। তার যুগে ফতেহ মসীহ্নামের এক খিস্টান পাদ্রি মহানবী(সা.)-কে অপমান করে তাদের কল্পিত “ঈশ্বরপুত্র ঈশ্বর যিশুর" শ্রেষ্ঠতু প্রমাণ করতে চেয়েছিল। এর প্রত্যুত্তরে মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) তাদের ইঞ্জিলের “কল্পিত' ঈশ্বরপুত্র যিশুর স্বরূপ প্রদর্শন করেছেন মাত্র! এ প্রসঙ্গে হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) তাঁর রচিত নূরুল কুরআন-২ পুস্তকে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, “পাঠকদের স্পষ্টভাবে বলে দিচ্ছি, হযরত ইসা(আ.) সম্পর্কে আমার বিশ্বাস খুবই উন্নত আর আমি অন্তর থেকে বিশ্বাস করি, তিনি আল্লাহ্‌ তা'লার সত্য নবী এবং আল্লাহর প্রিয়ভাজন ছিলেন। ... আমি আমার তর্কযুদ্ধে প্রতিটি স্থানে খ্রিস্টানদের কল্পিত যিশুকে বুঝিয়েছি আর আল্লাহ্‌ তা*লার এক নিরীহ বান্দা ইসা ইবনে মরিয়ম যিনি নবী ছিলেন, যার কথা কুরআনে বর্ণিত আছে- আমি আমার এসব সম্বোধনে ঘুনাক্ষরেও তার কথা বলি নি। আর আমি এই রীতিটি টানা চল্লিশ বছর ধরে পাদ্রিদের অকথ্য গালাগালি শুনে অবলম্বন করতে বাধ্য হয়েছি।” (নূরুল কুরআন-২, রহানী খাযায়েন ৯ম খণ্ড পৃষ্ঠা-৩৭৫) -৮১ -

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।