অতএব বাংলাদেশের রাষ্ট্রপতির উপমাটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উল্টোভাবে দেয়া হয়েছে। আর রাষ্ট্রপতির উপামা দেয়াই এখানে রসুল(সা.)-এর শানের পরিপন্থি কেননা আমাদের প্রিয় রসূল(সা.)-এর মর্যাদা জাগতিক রাষ্ট্রপ্রতির চেয়ে শত-কোটিগুণ উধ্র্বে। হযরত মির্ধা সাহেবের বক্তব্য শুনুন, ই বাহরে রাওয়াঁ বাখালকে খোদা দাহম এক কাতরায়ে যে বেহরে কামালে মুস্তাফা আসত । তুমি এখন যে নিদর্শন ও এঁশী সমর্থনের প্লাবন বয়ে যেতে দেখছ এটি আমার মুনিব ও নেতা হযরত মুহাম্মদ(সা.)-এর মহাসমুদ্রের এক বিন্দু পানি মাত্র। আরও বলেছেন, ওহ পেশওয়া হামারা জিসসে হে নূর সারা নাম উসকা হে মুহাম্মদ দিলবার মেরা এহি হ্যায় । ওহ হে ম্যায় চীয কিয়া ই বাস ফায়সালা এহী হ্যায় । “আল্লামা” সাহেব নিশ্চিত থাকতে পারেন। আপনি যতই উদাহরণ দিন এই মানদণ্ডে ধরা পড়বে এবং পরাস্ত হবে । মহানবী(সা.)-এর চেয়ে বড় আর কেউ নেই এবং হতেই পারে না। আপত্তি : ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হল, হযরত ঈসা(আ.) মদ পান করত । তা কোন রোগের কারণে বা পুরাতন অভ্যাস থাকার কারণে । (রূহানী খাষায়েন ১৯/৭১) উত্তর : “আল্লামা আব্দুল মজিদকে এমন একটি আপত্তি উপস্থাপনের জন্য ধন্যবাদ। কেননা উপরোক্ত বক্তব্য যদি মির্যা সাহেব সত্যিই ঈসা(আ.)-এর প্রতি আরোপ করে বলেই থাকেন তাহলে কমপক্ষে মির্যা সাহেবকে আর কখনও খিস্টানদের দালাল বা তাদের রোপিত চারাগাছ বলার সুযোগ থাকছে না। কেননা যে যার দালাল হয় সে তার মালিকের নিন্দা জ্ঞাপন করতে পারে না। মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর বিরুদ্ধে নবীদের মর্ধাদাহানীর যে অভিযোগ আরোপ করা হয়েছে- এটিও একটি বানোয়াট আপত্তি । মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)কখনও নবীদের কোন ধরনের অসম্মান বা অপমান করেন নি। বরং তিনি তাঁর সব লেখায় নবীদের সম্মান ও মর্ধাদাকে সমুন্নত - ৮০ -
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।