হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তি: “এই ওহীতে আল্লাহ্‌ আমার নাম মুহাম্মদ রেখেছেন।' (ুহানী খাযায়েন ১৮ খণ্ড, পৃষ্ঠা ২০৭) উত্তর: এতে আপত্তির কী আছে? মুহাম্মদ(সা.)-এর পূর্ণ আনুগত্যকারীর নাম যদি স্বয়ং আল্লাহ মুহাম্মদ রেখে দেন এতে আপত্তির করা অবান্তর । বরং আপত্তি তখন হত যখন তিনি মুহাম্মদ নাম রাখতে অস্বীকার করতেন। প্রত্যেক দেশে, প্রত্যেক শহরে অগণিত মানুষের নাম মুহাম্মদ । আত্মীয় স্বজনের মাঝে খোজ নিয়ে দেখা যাবে কী বিশাল সংখ্যায় মানুষের নাম মুহাম্মদ । এক সমীক্ষায় দেখা গেছে ২০১৪ সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশী সংখ্যক নবজাত শিশু-পুত্রদের নাম মুহাম্মদ রাখা হয়েছে (দি গার্ভিয়ান ও দি ইন্ডিপেন্ডেন্ট, ১লা ডিসেম্বর-২০১৪)। মানুষ মানুষের নাম মুহাম্মদ রাখলে আপত্তি হয় না কিন্তু মুহাম্মদ(সা.)-এর প্রেমে বিভোর এক প্রেমিকের নাম আল্লাহ্‌ তালা “মুহাম্মদ' রাখলে এটি আপত্তির বিষয় হয়ে দীড়ায় কেন? কেননা সর্বজ্ঞানী পারেন। কিন্তু যদি মির্ধা সাহেব নিজেও নিজের নাম মুহাম্মদ রেখে থাকেন, এতেও অ-আহমদীদের আপত্তি করার কিছু নেই । কেননা নিজের নাম মুহাম্মদ রেখে তিনি নিজেকে মুহাম্মদ(সা.)-এর প্রেমিক সাব্যস্ত করেছেন। লক্ষ্য করে দেখুন, কোন সনাতনী বা কোন ইহুদী বা খিস্টান কখনও নিজের নাম মুহাম্মদ রাখে না। যে তাকে(স.) ভালবাসে কেবল সে-ই এ নাম রাখতে পছন্দ করে। ফা+তাবিরূ ইয়া উলিল আলবাব। অতএব মানুষ তাদের পুত্র সন্তানদের নাম মুহাম্মদ রাখলে দোষের কিছু নেই বরং আমরা গর্ব বোধ করি কিন্তু আল্লাহ্‌ তার কোন প্রিয় বান্দার নাম মুহাম্মদ রাখলে অনেকের সহ্য হয় না। আশ্র্ষের বিষয়!! “'আল্লামা" আব্দুল মজিদ হযরত মির্যা সাহেবের শক্রতায় এতটাই অন্ধ যার ফলে তিনি কথার মারপ্যাচে হযরত সাহেবের প্রতি মিথ্যা আরোপ করতেও কুষ্ঠাবোধ করেন নি। তিনি তার পুস্তকের ৪০/৪১ নম্বর পৃষ্ঠায় একটি উপমা উপস্থাপন করে দেশের এক সফল রাষ্ট্রপতির সাথে পরবর্তীতে আগমনকারী আরেকজনের তুলনা করতে গিয়ে সত্য বিষয়টিকে ঘোলাটে করে ফেলেছেন । হযরত মির্যা সাহেব রসুলের প্রতিবিম্ব হবার দাবী করেছেন। মহানবী(সা.)-কে নিজের প্রতিবিম্ব বলেন নি। রসূলুল্লাহ (সা.)-কে কায়া এবং নিজেকে তার ছায়া বলেছেন। রসুলুল্লাহ (সা.)-কে তিনি বলেছেন সূর্য আর নিজেকে বলেছেন চন্দ্র। - ৭৯ -

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।