“কেউ যদি এই খাতামান্নাবীঈন(সা.)-এর সন্তায় এমনভাবে বিলিন হয়ে একাকার হয়ে যায় এবং এই সন্তা ছাড়া অন্য সব কিছু থেকে মুক্ত হয়ে যায় তাহলে এর ফলে তারই নাম সে লাভ করে ফেলে । আর স্বচ্ছ দর্পনের ন্যায় মুহাম্মদী রূপের পূর্ণ প্রতিবিম্ব তার মাঝে পড়লে খতমে নবুয়্যতের মহর ভঙ্গ না করেও নবী নামে আখ্যায়িত হবে।' (এক গালাতী কা ইযালা, রূহানী খাযায়েন ১৮শ খণ্ড পৃষ্ঠা ২০৯) তিনি(রা.) আরো বলেন, “প্রতিশ্রুত মসীহ্র নবুয়্যত প্রতিবিম্বস্বরূপ কেননা সে মহানবী(সা.)-এর পূর্ণ বুরুষ বা প্রতিচ্ছায়া হবার কারণে নবৃয়্যতের মূল উত্স থেকে কল্যাণমন্তিত হয়ে নবী নামে আখ্যায়িত হবার যোগ্য সাব্যস্ত হয়ে যায়" অতএব, রসূল(সা.)-এর পর একধরনের নবী আসায় কোন আপত্তি হতে পারে না। আর এদিকেই উম্মুল মোমেনীন হযরত আয়েশা সিদ্দীকা(রা.), মহিউদ্দীন ইবনে আরাবী এবং সাম্প্রতিক কালের মওলানা মুহাম্মদ কাসেম নানতবী সাহেব ইঙ্গিত করেছেন। আপত্তি : মুহাম্মদ পুনরায় আগমন করেছেন আমাদের মধ্যে । এবং পূর্বের থেকেও নিজ মর্যাদায় আরও বেশি অগ্রগতি অর্জন করেছেন। যে পূর্ণাঙ্গ মুহাম্মদকে দেখতে চাও সে কাদিয়ানে গোলাম আহমদকে দেখে যাও । (কাব্যের অনুবাদ) (বদর, কাদিয়ান, ২৫-১০-১৯০৬) তাহলে কাদিয়ানী বন্ধুদের নিকট কি মির্ধা সাহেব পূর্ণাঙ্গ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপূর্ণাঙ্গ উন্লেখ্য, বদর কাদিয়ানীদের সম্পাদিত উর্দূ পত্রিকা । উত্তর : কাজী আকমল সাহেবের একটি পংক্তি তুলে ধরে পুরনো কাশুন্দি ঘেটেছেন আমাদের “আল্লামা” সাহেব । এই উদ্ধতিতে কাজী আকমল সাহেবের কবিতার যে পউক্তির উল্লেখ করা হয়েছে এই অংশটি হযরত মির্ধা বশীর উদ্দীন মাহমুদ আহমদ, খলীফাতুল মসীহ সানি(রা.)-এর সামনে উপস্থাপন করা হলে তিনি বলেছেন, এ কবিতায় ব্যবহৃত শব্দগুলো অপছন্দনীয় এবং রসূলুল্লাহ্সো.)- এর জন্য অবমাননাকর । (আলফজল ১৯শে আগষ্ট ১৯৩৪ পৃষ্ঠা নম্বর ৫)। অতএব “আল্লামা” প্রকৃতপক্ষে যে বিষয়টি উ্থাপন করেছেন আহমদীয়া জামাতের দ্বিতীয় খলীফা বহু পূর্বেই সে কথা বলে দিয়েছেন। এ নিয়ে আমাদের মাঝে দ্বিমত নেই। প্রায় শত বছর ধরে বিরুদ্ধবাদীদের এই উত্তর দেয়া হচ্ছে “আল্লামা” তাহলে জেনে-বৃঝে মানুষকে বিভ্রান্ত করছেন! - ৭৮ -
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।