হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

এদ্বারা স্পষ্ট হয়ে গেল, মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর মাধ্যমে শরীয়তবাহী স্বয়ংসম্পূর্ণ নবুওতের পথ রুদ্ধ করে দেয়া হয়েছে। কিন্ত একইসাথে পবিত্র কুরআনে আল্লাহর নৈকট্য প্রাপ্তির পথ এবং তার পক্ষ থেকে এক ধরনের নবী বা রসূল আগমনের পথ খোলা আছে বলে বর্ণনা করা হয়েছে। যেমন, সূরা নিসার ৭০ নম্বর আয়াতে আল্লাহ্‌ বলেছেন, ও ৩০ 23০ এ 2 জেয! ৪5 9 05015 মু] ৪৮৫ ৩০১ 5৪3 এ ০ ০৯৯13 গআও ০৯৪১০ আর যে আল্লাহ্‌ ও এ রসূলের আনুগত্য করবে এরাই তাদের অন্তর্ভূক্ত হবে, যাদের আল্লাহ্‌ পুরস্কার দান করেছেন (অর্থাৎ এরা) নবী, সিদ্দীক, শহীদ ও সালেহদের (অন্তর্ভুক্ত হবে) । আর এরাই সঙ্গী হিসাবে উত্তম । (সূরা নিসা: ৭০) আরও দেখুন সুরা আরাফ ৩৬ নম্বর আয়াত যেখানে আল্লাহ তা'লা আদম সন্তানদের মাঝে তার পক্ষ থেকে রসূল আসতে পারে বলে ঘোষণা দিয়েছেন। সুরা নিসার আয়াতটিতে কড়া শর্ত আরোপ করে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার রসূল হযরত মুহাম্মদ(সা.)-এর আনুগত্য করবে কেবল তারাই আধ্যাত্মিকতায় পরমতৃ ও চরমত্ব লাভ করবে । বোঝা গেল, এখন আর নিজ যোগ্যতায় কেউ নবী হতে পারবে না বরং “খাতামান নবীঈনের' পূর্ণ আনুগত্যে মুসলমানরা তা লাভ করতে পারবে । একেই আনুগত্যকারী বা উম্মতী নবুওত বলা হয়। “আল্লামা' মজিদ এবং তার শিক্ষকরাও একথা মানেন, খাতামান নবীঈন(সো.)-এর পর ঈসা নবীউল্লাহ জগতে আসবেন (মসলিম শরীফ, কিতাবুল ফিতান ও ইবনে মাজা শরীফের ফিতনা অধ্যায় দ্রষ্টব্য)। একথাই হকীকাতুন নবুওতে বলা হয়েছে। সুধী পাঠক! আমরা হকীকাতুন নবুওত পুস্তক থেকে সংশ্লিষ্ট অংশটি তুলে ধরলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে । হযরত মির্ধা বশীরদদ্দীন মাহমুদ আহমদ(রা.) বলেছেন: “মহানবী(সা.)-এর পর দুই ধরনের নবুয়্যতের দ্বার রুদ্ধ । অর্থাৎ শরীয়তবাহী নবুয়ত এবং স্বাধীন সয়ংসম্পূর্ণ সতন্ত্র নবুয়ত । মহানবী(সা.)-এর কল্যাণে কল্যাণমপ্তিত হয়ে নবুয়ত লাভ হতে পারে। ...কিন্ত উম্মতে মুহাম্মদীয়ায় নবুয়ত কীভাবে লাভ হতে পারে এটি জানা জরুরী । হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) বলেন, -৭৭ -

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।