“আল্লামা” আব্দুল মজিদ হযরত মির্যা সাহেবের এসব বক্তব্য খুব ভাল করেই জানেন। কেননা মির্যা সাহেবের সব লেখাই তিনি পড়েছেন বলে তার সমালোচনার হাবভাবে প্রতিয়মান হয় । কিন্তু তা সত্তেও মির্যা সাহেবের রূহানী খাযায়েনের দুই খণ্ডের দু'টি পৃথক উদ্ধতিকে এমনভাবে পাশাপাশি তুলে ধরেছেন যেন মানুষ মনে করে মির্ধা সাহেব নিজেকে মুহাম্মদ(সা.)-এর বিপক্ষে বড় করে দেখিয়েছেন । অথচ মির্ধা সাহেব ইমাম মাহদী হিসাবে নিজেই মহানবী(সা.)-এর ভবিষ্যদ্বাণীর জলন্ত নিদর্শন। তাই ইমাম মাহদী হিসেবে তার সকল নিদর্শন মূলত মহানবী(সা.)-এর নিদর্শন বলে গণ্য হবে এবং এতে মহানবী(সা.)-এরই মর্ধাদা উন্নীত হতে থাকবে । আপত্তি : “আল্লামা আব্দুল মজিদ সাহেব “অযথা বিভ্রাত্তি' পুস্তকের উল্লেখ করে বলেছেন, মির্যা সাহেব বলেছেন, আলামাত, মোজেযা, কারামাত এবং খর্কে আদত সব একই ' (রুহানী খাযায়েন: ২১/৬৩) আর উপরোক্ত পুস্তকের প্রণেতা এর বিপরীত কথা বলেছেন। প্রণেতা বলেছেন, আলামাত আর মোজেযা এক জিনিষ নয় । উত্তর: “আল্লামা আব্দুল মজিদ খুবই সুক্মভাবে এখানে প্রতারণার আশ্রয় নিয়েছেন। কেননা মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) রুহানী খাযায়েন- ২১/৬৩-এর উক্ত উদ্ধৃতিতে কোথাও “আলামত' শব্দটি ব্যবহার করেন নি। আশ্রয় নিলে এভাবেই লজ্জিত হতে হয়। আপত্তি : “দিবালোকের ন্যায় স্পষ্ট যে নবুওয়তের দরজা খোলা? । (হকীকাতুন নবুওয়াহ, পৃ. ২২৮) উত্তর: পবিত্র কুরআন এক ধরনের নবুওতের পথ রুদ্ধ ঘোষণা করেছে আবার আরেক ধরনের নবুওতের পথ উন্ুক্ত রেখেছে। যে নবুওতের পথ রুদ্ধ সেটি হচ্ছে স্বয়ং স্বনির্ভর শরীয়তবাহী নবুওত। যেমন আল্লাহ তা'লা সূরা মায়েদার একেবারে প্রারভেই ৪ নম্বর আয়াতে বলেছেন, ূ রাত 2১০১১০ট ৫1 485503 ০৯৪ 2০ ৬৬9 ৫5৪৯ ৫৭ এ 2০ অর্থাৎ ...আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার নেয়ামত পরিপূর্ণ করলাম। আর আমি ইসলামকে তোমাদের জন্য ধর্মরূপে মনোনীত করলাম ।... (সুরা মায়েদা: ০৪) - ৭৬ -
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।