তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহ্র ভালোবাসা চাও তাহলে আমার অনুকরণ অনুসরণ কর তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের গুণাহসমূহ ক্ষমা করে দিবেন । আর আল্লাহ্ ক্ষমাশীল পরম দয়ালু । অতএব মুহাম্মদ(সা.)-এর পর আল্লাহর নৈকট্য লাভের একমাত্র পথ হযরত মুহাম্মদ(সা.)-এর আনুগত্য ৷ হযরত মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-এর দ্যার্থহীন বক্তব্য শুনুন, “আমাদের নবী(সা.)-এর পক্ষ থেকে যত মোজেযা প্রকাশিত হয়েছে আর কোন নবীর পক্ষ থেকে এতটা প্রকাশিত হয় নি। ... আমাদের নবী(সা.)-এর মোজেযা এখনও প্রকাশিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এসব মোজেযা প্রকাশিত হতে থাকবে । আর আমার সমর্থনে যেসব মোজেযাই প্রকাশিত হচ্ছে তার সবই মূলত মহানবী(সা.)-এরই মোজেযা* (তাতিম্মা হাকীকাতুল ওহী: পৃষ্ঠা ৩৫) । অতএব হযরত মির্ধা সাহেবের নিজস্ব কোন নিদর্শন নেই সব নিদর্শনই হযরত মুহাম্মদ(সা.)-এর বরকত বা কল্যাণে তিনি প্রাপ্ত হয়েছেন । হযরত মির্ধা সাহেবের প্রত্যেকটি দোয়ার কবুলিয়াতের ঘটনা একটি নিদর্শন । ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাদিয়ানে আগত প্রত্যেকটি ব্যক্তি একেকটি নিদর্শন । আল্লাহ্ তা'লা নিজের ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতায় প্রত্যেকটি সাহায্য সহযোগিতার ঘটনা একেকটি নিদর্শন । প্রাচ্যে ও পাশ্চাত্যে আহমদীয়া জামাতের বিস্তৃতি ও ব্যাপ্তি একটি নিদর্শন। আল্লাহ্ তা'লার পক্ষ থেকে প্রাপ্ত ভবিষ্যদ্বাণী অনুযায়ী প্রত্যেক বিরুদ্ধবাদী নেতা কর্মীর মৃত্যু বা ধ্বংস একেকটি নিদর্শন । ভবিষ্যদ্বাণী অনুযায়ী প্লেগের আক্রমণে মৃত্যুবরণকারী প্রত্যেক ব্যক্তি একেকটি নিদর্শন । বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের প্রতিটি ঘটনা একেকটি নিদর্শন। কিন্তু এসব নিদর্শন তখনই নিদর্শন বলে সাব্যস্ত হবে যখন মির্ধা সাহেব নিজে মুহাম্মদ(সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী সত্য প্রমাণিত হবেন। আর তখন এসব আর মির্যধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-এর নিদর্শন থাকবে না বরং সবই মুহাম্মদ(সা.)-এর মহান নিদর্শন বলে প্রমাণিত হবে কেননা দাসের নিজস্ব কোন সম্পত্তি নাই যা আছে সবই মুহাম্মদ(সা.)-এর । মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) বলেন, সাব হামনে উসসে পায়া শাহেদ হে তু খুদায়া ওহ জিসনে হাক দিখায়া ওহ মাহলাকা এহী হ্যায় । -৭7৫ -
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।