হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তি : এটা একটি সম্পূর্ণ বাস্তবধর্মী কথা যে, প্রত্যেক ব্যক্তিই (আধ্যাত্মিকতার পথে)উন্নতি করতে পারে এবং উচ্চাসনে সমাসীন হতে পারে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও সামনে বেড়ে যেতে পারে । (আল-ফযল ১৭-৭-১৯২২) উত্তর: আধ্যাত্মিকতার মাঠে দৌড় প্রতিযোগিতায় কোন পক্ষপাতিতৃ নেই । সবার জন্য আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্তির পথ উন্মুক্ত রাখা আছে। উন্নতির কোন সীমা নির্ধারণ করে দেয়া হয় নি। যার ইচ্ছা সে উন্নতির পথে নির্দিধায় ছুটতে পারে। বাঁধা দেয়ার প্রশ্নই ওঠে না। আধ্যাত্মিক দৌড়ের ক্ষেত্রে বাজিমাত করে দিয়েছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদসো.)। কিন্তু জয়ী হবার পর দৌড়ের মাঠ বন্ধ করে দেয়া হয় নি বরং তা উন্মুক্ত রাখা হয়েছে। এ বিষয়টিই উপরোক্ত দৃষ্টান্তের আকারে বুঝিয়েছেন হযরত খলীফাতুল মসীহ্‌ সানী(রা.)। তবে কেউ যে তাকে ডিঙাতে পারে না এ কথাও স্পষ্ট। কেননা সর্বজ্ঞানী আল্লাহ্‌ তালাই স্পষ্টভাবে মুহাম্মদ(সো.) সম্পর্কে বলেছেন, তিনি (সা.) হলেন খাতানান্নাবীঈন এবং মুহাম্মদ(সা.)ই একমাত্র ব্যক্তিত্ব যিনি উন্নতি করতে করতে সিদরাতুল মুনতাহায় (আত্মিক উন্নতির চরম শিখরে) পৌঁছেছেন। কিন্তু আল্লাহ্‌ কাউকে বাধা দিয়ে তাকে উন্নতি প্রদান করেছেন_ বিষয়টি এমন নয় বরং উন্নতির সকল পথ সকলের জন্য উন্মুক্ত থাকা অবস্থাতেই মুহাম্মদ(সা.) শ্রেষ্ঠ সাব্যস্ত হয়েছেন। এ কথাটিই এখানে বলা হয়েছে। আপত্তি : আমার আলামত দশ লক্ষ ৷ (রুহানী খাযায়েন ২১/৭২) রসূলুল্লাহ্‌(সা.)-এর মু*জিযা তিন হাজার । (রুহানী খাযায়েন ১৭/১৫৩) উত্তর: হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানীআ.) মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর দাসতে আল্লাহ্‌ তা'লার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হিসাবে দাবি করেছেন। আর আল্লাহকে এ যুগে লাভ করার একমাত্র পথ হিসেবে মহানবী(সা.)-এর পূর্ণ অনুসরণ ও অনুগমনকে তিনি বার বার তার পুস্তকাদিতে উল্লেখ করেছেন। তার এ বক্তব্য সুরা আলে ইমরানের আয়াতের সাথে হুবহু মিল খায়। সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ্‌ তা'লা বলেন, 2৯০ ১9০ খ9 ০৯১৫1 ১৯9 20 ৫4১ ও গীত 20। ০9১8 2 এ] ৩ -৭8 -

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।