হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহায্যের জন্য নিজেদের রক্ত ঢেলে দিয়েছেন। এর পরবতীকালে সেই মহা মিথ্যাবাদীদের জন্ম হয় যারা “মুহাম্মদ' নামের প্রতাপ বিকাশী ছিল না। বরং যাদের বেশির ভাগ চোর, ডাকাতের মত ছিল। যারা আমার পূর্বে গত হয়েছে। তারা মিছেমিছি “মুহাম্মদী' নামে আখ্যায়িত হতো । আর সাধারণ মানুষ তাদের স্বার্থপর বলেই মনে করতো । বর্তমানেও সীমান্ত প্রদেশের কিছু সংখ্যক অজ্ঞ এই একই ধরনের মৌলভী প্রদত্ত শিক্ষায় প্রতারিত হয়ে “মুহাম্মদী' প্রতাপ বিকাশের নামে লুট-পাট করাকে নিজেদের পেশা বানিয়ে রেখেছে । আর প্রতিদিন তারা অন্যায়ভাবে রক্তপাত ঘটায়। কিন্ত তোমরা খুব মনোযোগ দিয়ে শোন! এখন “মুহাম্মদ” নামের প্রতাপ প্রকাশের যুগ নয় অর্থাৎ এখন প্রতাপ বিকাশী কোন সেবা প্রদানের সুযোগ নেই। কেননা সেই প্রতাপ যথোপযুক্তভাবে প্রকাশিত ও বিকশিত হয়ে গেছে । এখন প্রতাপদীপ্ত সূর্য কিরণ সহনীয় নয়। এখন প্রয়োজন চাদের হ্বিগ্ধ জ্যোতির । আর আহমদসে.)-এর রঙে রঙিন হয়ে আমি সেই জ্যোতি। আর এখন সেই আহমদ(স.)-এর রঙ প্রকাশের যুগ । অর্থাৎ হ্লিপ্ধতা বিকাশী ধর্মীয় সেবা প্রদানের সময়। আর এটি চারিত্রিক উৎকর্ষ প্রদানের যুগ ।” হযরত মির্যা সাহেব, এখানে রসূলুল্লাহ(সা.)-এরই চলমান স্থায়ী কল্যাণ বিকাশের কথা বলেছেন । কেবল ধর্ম-সেবার ধরন ভিন্ন। একটি ছিল ছ্যদীপ্যমান ন্যায় সেবা প্রদানের যুগ । “'আল্লামা' আব্দুল মজিদ হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-এর বিরুদ্ধে এই উদ্ধৃতিকে দীড় করানোর জন্য এখানে ইচ্ছাকৃতভাবে কয়েকটি ব্বেকেটে নিজের মনগড়া বক্তব্য সংযোজন করেছেন । আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি এ ধরনের কোন ব্রেকেট লেখক হযরত মির্যধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) তাঁর লেখায় ব্যবহার করেন নি। উদ্দেশ্য প্রণোদিত এই অপব্যাখ্যা ও বিকৃতির দুরভিসন্ধি কী এটা “আল্লামা' আব্দুল মজিদই বলতে পারবেন। তবে আর যাই হোক উদ্দেশ্য যে অসৎ আশা করি পাঠকদের এটা বুঝতে অসুবিধা হবে না । - ৭৩ -

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।