৩৪২)। অর্থাৎ এগুলো বাহ্যিকভাবে যদিও পাঁচ বেলার নামায কিন্তু প্রভাব ও ফলাফলের দিক থেকে এগ্তলো পধ্গশ বেলার নামাযের সমান বিবেচিত হবে । অনুরূপভাবে, মির্যা সাহেব বলেছেন, আমার প্রকাশিত পাঁচ খণ্ডের “বারাহীনে আহমদীয়া' প্রভাব ও ফলাফলের দিক থেকে পথ্ঝাশ খণ্ডের সমান বলে পরিগণিত হবে। সুধী পাঠক, “বারাহীনে আহমদীয়া" গ্রন্থের পূর্ণ নাম হল, “বারাহীনে আহমদীয়া আলা হাকীকাতে কিতাবিল্লাহিল কুরআন ওয়ান্ নুবুওয়াতিল মুহাম্মাদিয়াহ” ৷ যার অর্থ হল: আল্লাহর পবিত্র বাণী আল-কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ(সা.)- এর সত্যতার সপক্ষে উৎকৃষ্ট প্রমাণাদি ও অকাট্য যুক্তি। এই অর্থ ও শিরোনামটি গ্রন্থ ও রচনা এই উদ্দেশ্যেই নিবেদিত । এবার বাকি রইল মানুষের কাছ থেকে চাদা সংগ্রহের বিষয়টি । “আল্লামা আব্দুল মজিদ কেবল ৫০খণু প্রকাশের জন্য মুসলমানদের কাছ থেকে চাদা সংগ্রহের কথা প্রচার করেছেন কিন্তু টাকা ফেরত নিয়ে নেয়ার জন্য হযরত মির্যা সাহেব যে প্রকাশ্য বিজ্ঞপ্তি দিয়েছেন সে কথা তিনি ঘুণাক্ষরে ও উল্লেখ করেন নি এবং অনেকেই যে মির্যা সাহেবের কাছ থেকে তাদের টাকা ফেরত নিয়ে নিয়েছেন যার উল্লেখ “বারাহীনে আহমদীয়া" গ্রন্থে থাকলেও তা “আল্লামা” মজিদ তার বইতে উল্লেখ করেন নি! আসলে চর্বিত চর্বণ তুলে ধরলে যা হয় আর কি! সমস্ত পুস্তক না পড়েই তার পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণে আপত্তির জন্য আপত্তি করেছেন “আল্লামা' আব্দুল মজিদ । হযরত মসীহ্ মাওউদ(আ.) স্পষ্ট বলেছেন, “যারা (গ্রাহকবৃন্দ) ভবিষ্যতে নিজেদের টাকার কথা মনে করে এই অধমের বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রস্তুত বা যাদের হৃদয়ে কুধারণার সৃষ্টি হতে পারে তারা দয়া করে স্বেচ্ছায় গ্রহণ করব' তেবলীগে রিসালাত, ৩য় খণ্ড পৃষ্ঠা-৩৫)।১ ১. ১৩১ পৃষ্ঠায় দ্রষ্টব্য ।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।