হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

জন্য “আল্লামা'আব্দুল মজিদকে ধন্যবাদ, কেননা আপত্তি হিসাবে উদ্ধৃত লাইনটির নীচের লাইনেই স্বয়ং লেখকের এমন বক্তব্য বিদ্যমান যার দ্বারা তার মানসিকভাবে ভারসাম্যহীন হবার বিষয়টি স্পষ্ট প্রতিয়মান হয়। “আল্লামা, আব্দুল মজিদ খুব ভালভাবে জানেন, বর্ণনা গ্রহণ করার সময় বর্ণনাকারীর গ্রহণযোগ্যতা একটি প্রধানতম শর্ত। এক্ষেত্রে প্রত্যেক রাবী বা বর্ণনাকারীর নৈতিক ও মানসিক যোগ্যতা বিচার করা হয়। শত-সহস্ব হাদীসের মজিদ এটি বেমালুম ভুলে যাবেন- এটি কেমন বিচার? আপত্তি: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দ্বারা দ্বীন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয়নি। তিনি পূর্ণ প্রচার করেননি । আমি পূর্ণ করেছি। (রহানী খাযায়েন ১৭/২৬৩, বব. টিকা)। বলেন নি। তিনি লিখেছেন, “যেহেতু মহানবী(সা.)-এর প্রতি অর্পিত দ্বিতীয় আবশ্যকীয় দায়িতৃ ছিল, হেদায়েতের প্রচার ও প্রসারের কাজকে পূর্ণতা দান করা কিন্ত মহানবী (সা.)-এর যুগে প্রচার মাধ্যম ও উপায়-উপকরণ না থাকায় এ কাজ বাস্তবায়ন অসম্ভব ছিল। এজন্যই পবিত্র কুরআনের আয়াত “ওয়া আখারীনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম'-এর মাঝে হুযুর(সা.)-এর পুনরায় আগমনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। যেন তার প্রতি অর্পিত দ্বিতীয় আবশ্যকীয় দায়িতৃ অর্থাৎ হেদায়েতের পূর্ণ প্রচার ও প্রসারের কাজ সম্পন্ন হয় যা তার হাতেই সম্পন্ন হবার কথা ছিল। প্রাথমিক যুগে উপায়-উপকরণ না থাকায় এটি সম্পন্ন হয় নি। অতএব এই গুরুদায়িতৃকে মহানবী(সো.) তার বুরুষী তথা রূপক আগমনের মাধ্যমে সম্পন্ন করেছেন আর এমন এক যুগে এসে তা সম্পন্ন করেছেন যখন বিশ্বের সকল জাতিতে ইসলামের বাণী পৌঁছানোর উপায়-উপকরণ সৃষ্টি হয়ে গিয়েছিল।” (রূহানী খাযায়েন ১৭শ খণ্ড, পৃষ্ঠা ২৬৩ পাদটিকা দ্রষ্টব্য) এ বক্তব্য পাঠ করে ভাল করে বুঝতে পারছেন, এতে হযরত মির্ধা সাহেব রসূল(সা.)-কে খাটো করেন নি বরং তার(সা.) বুরুষী আগমনের মাধ্যমে রসূলুল্লাহরই আধ্যাত্মিক বিকাশ হিসাবেই নিজেকে উপস্থাপন করেছেন। অথচ -৬৯ -

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।