হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

শুধু হযরত দানিয়েল(আ.)-ই নন হযরত ঈসা(আ.)-ও ভবিষ্যদ্বাণী করে বলেছেন: “আমি তোমাদের বলছি, যে পর্যন্ত তোমরা এ কথা না বলবে, যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক । সেই পর্যন্ত আর তোমরা আমাকে দেখতে পারবে না।” (মথি ২৩:৩৯) পাঠিয়ে দেবেন” (যোহনের ১৪ অধ্যায়ের ২৫-২৬ শ্লোক)। অতএব “আল্লামা'র আপত্তি কোন ভাবেই ধোপে টেকে না। আপত্তি : “আমি আল্লাহ্‌) তোমাকে একজন ছেলের সংবাদ দিচ্ছি যার সাথে খোদা প্রকাশিত হবে। কেমন যেন আসমান থেকে খোদা অবতীর্ণ হবে । (রুহানী খাযায়েন ২২/৯৮-৯৯) উত্তর: “আল্লামা' আপনি এত জ্ঞানী পণ্ডিত হয়ে সাধারণ একটা উর্দু-আরবী বাক্যের অনুবাদ করতে অক্ষম- এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? হযরত ইমাম মাহদীআ.) অমুসলিমদের দাবীর প্রেক্ষিতে ইসলামের সপক্ষে একটি নিদর্শন চেয়ে হুশিয়ারপুরে চিল্লা করেছিলেন। উক্ত চিল্লার ফলে তিনি যে এঁশী সুসংবাদ লাভ করেছিলেন ১৮৮৬ সনের ২০শে ফেব্রুয়ারী তিনি তা প্রকাশ করেন। এই ভবিষ্যদ্বাণীতে প্রতিশ্রুত পুত্রের বিভিন্ন গুণাবলী বর্ণিত হয়েছে। এরই একটি কর্তিত অংশ আপনি উদ্ধৃত করে ভুল অনুবাদ করেছেন। মুল ইলহামটির উদ্ধত অংশের সঠিক রূপ হচ্ছে: “মাযহারুল হাক্কি ওয়াল উলা কা আনাল্লাহা নাযালা মিনাস্‌ সামা অর্থাৎ তিনি সত্যের বিকাশস্থুল হবেন মনে হবে যেন আল্লাহ্‌ আকাশ থেকে নেমে এসেছেন। এ কথার অর্থ অত্যন্ত স্পষ্ট । প্রতিশ্রুত পুত্র হযরত মুসলেহ মাওউদ(রা.)-এর কার্যকলাপে এঁশী সাহায্য সহযোগিতার এত বেশী নিদর্শন প্রকাশিত হবে যেন আল্লাহ্‌ স্বয়ং উধ্বলোক থেকে ধরাপৃষ্ঠে নেমে এসেছেন বলে মনে হবে । বাস্তবে এমনটিই হয়েছিল । বাহান্ন বছরের খিলাফতকালে বাহ্যত অসম্ভব কাজকে সম্ভব করে দেখানো- এটাই আল্লাহর অবতরনের বহিঃপ্রকাশ । এছাড়া বুখারী শরীফসহ অন্যান্য সহীহ্‌ হাদীস গ্রন্থসমূহেও প্রতি রাতে আল্লাহ্র এই পৃথিবীতে নেমে আসার কথা সকলেরই জানা । আল্লাহ্র কোন পুণ্যবান বান্দা যদি তাঁর -৬৭ -

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।