আপত্তি : মির্যা সাহেব বলেছেন, আমাকে বলা হল, তুমি যে কাজের ইচ্ছা কর তা তৎক্ষণাৎ হয়ে যায় ।(রূহানী খাযায়েন ২২/১০৮) উত্তর: এই ইলহামটি হযরত মসীহ মাওউদ(আ.)-এর দোয়া গৃহীত হবার দিকে পক্ষ থেকে দোয়ার কবুলিয়াত লাভ করে থাকেন । একেই ফানা ফিল্লাহ্-র স্তর বা পর্যায় বলা হয়। এই মকামে পৌছলে বান্দার আর নিজস্ব কোন বা বাসনা অবশিষ্ট থাকে না বরং তার সকল ইচ্ছা ও বাসনা মহাক্ষমতার অধিকারী আল্লাহ নিজ অধিনস্থ করে নেন। যেমন বদরের যুদ্ধে যদিও মহানবী(সা.) কঙ্কর ছুড়ে মেরেছিলেন কিন্ত পবিভ্র কুরআনে আল্লাহ্ তালা বলেন, ওয়া মা রামায়তা ইয্ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহা রামা । (সুরা আনফাল: ১৮) যদিও বাহ্যিকভাবে তুমি কষ্কর নিক্ষেপ করেছিলেন কিন্তু আমি ঘোষণা দিচ্ছি প্রকৃতপক্ষে আল্লাহই তা ছুড়েছিলেন। অর্থাৎ আল্লাহ্র অস্তিতে বিলিন “ফানাফিল্লাহ" ব্যক্তি সম্পূর্ণভাবে আল্লাহর অধিনস্ত হয়ে যাওয়ায় আল্লাহ্ তার সদিচ্ছা পূর্ণ করে দেন। একথাই আল্লাহ্ তা'লা ইলহামের মাধ্যমে মির্ধা সাহেবকে জানিয়েছেন আপত্তি: দানিয়েল নবী তার কিতাবে আমার নাম মিকাইল রেখেছেন। আর ইব্রানী ভাষায় মিকাইল অর্থ খোদার মত। (রূহানী খাযায়েন ১৭/৪১৩) আব্দুর মজিদ আপত্তি করেঃ কাদিয়ানী ভাইরা বলবেন কি, সেই নবীদের বইগুলোর নাম ও পৃষ্টা নম্বর কত? মির্ধা সাহেবকে মিথ্যার হাত থেকে বাচানোর জন্য উদ্ধৃতিগুলো প্রকাশ করা কাদিয়ানীদের জন্য জরুরী । মিকাইলের প্রকৃত অর্থ “আল্লাহর বান্দা” । এখানে “আল্লাহর মত” বলে মির্ধা সাহেব ভুল করেছেন। যেমন তিনি সফরকে চতুর্থ মাস বলে ভুল করেছেন। (রূহানী খাযায়েন ১৫/২১৮) উত্তর: “আল্লামা” আব্দুল মজিদের পাপ্তিত্য দেখে আফসোস হচ্ছে। মির্যা সাহেব লেখেছেন ইব্রানী ভাষায় মিকাইল-এর অর্থ খোদার মত আর “আল্লামা অন্য অবিধান থেকে অনেক গবেষণা করে বের করেছেন, মিকাইলের অর্থ আল্লাহর বান্দা । অবিধান বের করার জ্ঞানও যদি না থাকে তাহলে অন্যের পান্তিত্য বিচার করতে কেন এলেন। যদি অবিধান বের করা শিখে ফেলতেন তাহলে আর -৬৫-
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।