হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ١٦٦
📝 نص 📖 PDF

করেছেন? আল্লাহ্‌ স্বপ্নযোগে তার প্রিয় বান্দাকে যে দৃশ্য দেখান তার জন্য কি বান্দাকে দায়ী করা যেতে পারে? যদি স্বপ্নে দেখা দৃশ্যাবলি সম্পর্কে এদেশের আলেম-উলামার আপত্তি থেকে থাকে তাহলে আমাদের বিনীত প্রশ্ন, সুরা ইউসুফের শুরুতেই উল্লেখ আছে, হযরত ইউসুফ(আ.) স্বপ্নে দেখেছিলেন, এগারটি তারা এবং চন্দ্র-সূর্য তাকে সেজদা করছে (সুরা ইউসুফ: ৫)। সকল মুসলমান জানে সেজদা কেবল আল্লাহ্‌্কেই করা যায়। বলুন, হযরত ইউসুফ(আ.) কি তবে খোদা হবার তথা উপাস্য হবার দাবী করেছেন? কক্ষনো না! একথা সবাই জানে, হযরত ইউসুফ(আ.)-এর স্বপ্রটির একটি গভীর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রয়েছে। অতএব মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-ও তার স্বপ্নের মাধ্যমে খোদা হবার দাবী করেন নি বরং খোদার মহান অস্তিতের পক্ষ থেকে এই স্বপ্নে সুক্ষ একটি ভবিষ্যদ্বাণী জানানো হয়েছে। মূলত এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ্‌ তা*লা জানিয়েছেন, হে গোলাম আহমদ! তুমি তোমার আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে আমার এত নৈকট্য লাভ করেছ যার ফলে, তুমি আমার মহান অস্তিতেের বিকাশস্থলে পরিণত হয়ে গেছ। আমি আমার ইচ্ছা ও পরিকল্পনা এ যুগে তোমার মাধ্যমে বাস্তবায়ন করব । আর বাস্তবে তা-ই হয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা সম্বলিত ইবনে সিরিনরেহ.)-এর প্রসিদ্ধ গ্রন্থ তা'বীরুর রুইয়া-এ মানবীয় রূপে আল্লাহ্‌কে প্রত্যক্ষ করার অর্থ দেয়া আছে। এই গ্রন্থানুযায়ী এ ধরনের দৃশ্য দেখার অর্থ হল, আধ্যাত্মিক উন্নতি ও এঁশী সমর্থন লাভ হবে ।৯ বইটি পুঙ্থানুপুঙ্খভাবে পড়েছেন। আহমদীদের বিষয়ে তার মন্তব্য একথাই প্রমাণ করে। তিনি উদ্ধৃত পুস্তকের ৫৬৪ নম্বর পৃষ্ঠা পড়েছেন আর ৫৬৬ নম্বর পৃষ্ঠা পড়েন নি- এটি হতেই পারে না। নিশ্চয়ই তিনি পড়ে থাকবেন । সেক্ষেত্রে পৃষ্ঠা নম্বর ৫৬৪-এর ভগ্নাংশ উল্লেখ করে বাকি অংশটুকু জনসমক্ষে উল্লেখ না করা ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করা নয় কি? -৬৪ -

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.