হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আবার এর মাধ্যমে আমি “হুলুলিয়্িন (অর্থাৎ আক্ষরিকভাবে খোদা কারো মাঝে প্রবিষ্ট হয়ে যান এমন) মতবাদে বিশ্বাসীদের ধারণাকেও বুঝাচ্ছি না বরং এ ঘটনাটি ঠিক তেমনই যেমনটি মহানবী(সা.)-এর একটি হাদীসে বর্ণিত হয়েছে অর্থাৎ নফল ইবাদতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফে যে হাদীসটি বর্ণিত হয়েছে-সে কথাই বুঝিয়েছি।”১৪ পাঠকবৃন্দ, এ পুরো বিষয়টি হযরত মির্ধা সাহেবের স্বপ্নে দেখা একটি দৃশ্য। হযরত মির্ধা সাহেব তার দেখা স্বপ্ন তুলে ধরেছেন এবং এর পাশাপাশি এর সুক্ষাতিসূক্ম অর্থ ও ব্যাখ্যাও প্রদান করেছেন। স্বপ্নের দৃশ্যকে ভিত্তি করে হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানীআ.) নিজেকে কোথাও আল্লাহ্‌ বলে ঘোষণা দেন নি বরং তিনি নিজেকে আল্লাহ্র শক্তি ও পরিকল্পনার বিকাশস্থল হিসেবে বর্ণনা করেছেন । শুধু তাই নয়, নিজেকে তিনি একটি কানায় কানায় পরিপূর্ণ পাত্র হিসাবে উপস্থাপন করেছেন যার নিজের কোন ইচ্ছা বা বাসনা অবশিষ্ট নেই। নিজেকে আরেক অস্তিত্ের পূর্ণাঙ্গীণ অধীনস্থ হিসাবে উল্লেখ করেছেন যেভাবে কোন বস্তকে কেউ পূর্ণরূপে আয়তে নিয়ে নেয়। আর এটি স্পষ্ট করার জন্য অস্তিতে বিলীন এক ইবাদতকারী বান্দা হিসেবে উল্লেখ করে বুখারী শরীফের সেই বিখ্যাত হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন যে হাদীসে নফল ইবাদতের মাহাআ্য ও শ্রেষ্ঠত বর্ণিত হয়েছে। এ হাদীসের উল্লেখ করে তিনি স্বপ্নের ব্যাখ্যাটি নির্দিষ্ট করে দিয়েছেন । সেই হাদীসটি হল, হযরত আবু হুরায়রা(রা.) বর্ণিত হাদীস । তিনি বলেন, রসূলুল্লাহ্‌(সা.) বলেছেন: আল্লাহ্‌ তালা বলেন, ...আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করতে থাকে । এমন কি অবশেষে আমি তাকে আমার এত প্রিয় বানিয়ে নেই যেন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে । আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে । আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে হাঁটে... (বুখারী, কিতাবুর রিকাক, বাবুত তাওয়ার্য'ঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত বুখারী শরীফের ১০ম খণ্ড পৃষ্ঠা-৭৩ হাদীস নম্বর- ৬০৫৮ দ্রষ্টব্য) ॥ সম্মানিত পাঠক! আল্লাহ্‌কে ভয় করে বলুন, এ লেখার মাঝে মির্ধা সাহেব আল্লাহ্‌ হবার দাবী করেছেন নাকি আল্লাহ্‌র সত্তায় বিলীন এক নগণ্য বান্দা হবার দাবি - ৬৩ -

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।