হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ ইলহাম ও ওহী করবেন । অর্থাৎ সত্য মসীহ ও মাহদী আল্লাহর নিদর্শন ও ওহীপ্রাপ্ত হবেন। একথাই আলোচ্য ইলহামে আরেকভাবে বর্ণিত হয়েছে। শুধু প্রতিশ্রুত মসীহর বেলায় কেন, সাধারণ মুসলমানদের কাছেও আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে নাধিল হন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে (বুখারী শরীফ)। সাধারণ বান্দাদের কাছে প্রতিরাতে আল্লাহর অবতরণ যদি আপত্তির কারণ না হয়ে থাকে তাহলে, প্রতিশ্রুত মসীহ ও মাহদীর বিষয়ে আপত্তি কেন? এবং বিশ্বাস করলাম আসলেই তাই। (রুহানী খাযায়েন ৫/৫৬৪) উত্তরঃ: হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) রচিত “আয়েনায়ে কামালাতে ইসলাম" গ্রন্থের ৫৬৪ নম্বর পৃষ্ঠার আরবী অংশে হযরত মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) একটি স্বপ্নের উল্লেখ করেছেন। চলুন, প্রথমে তার লেখা আরবী অংশের অনুবাদটি দেখে নেয়া যাক। আমি স্বপ্নে নিজেকে আল্লাহ্‌ হিসাবে দেখেছি এবং দৃঢু প্রত্যয় জন্মাল আমিই তিনি । আর আমার নিজস্ব কোন ইচ্ছা, চিন্তা বা আচরণ অবশিষ্ট থাকল না, আর আমি একটি কানায় কানায় পরিপূর্ণ একটি পাত্রের মত হয়ে গেলাম বরং এমন একটি বন্তর মত হয়ে গেলাম যাকে আরেক সত্তা বগলদাবা করে এমনভাবে নিজের মাঝে লুকিয়ে ফেলেছে যার ফলে তার নিজস্ব কোন অস্তিতু বা গন্ধ বলে কিছুই রইল না আর সে তার মাঝে বিলিন হয়ে গেল...১২ “..আর আমার আল্লাহ-রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন। খোদা-প্রেমিকদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটেই থাকে । এর বিস্তারিত ব্যাখ্যা হল, আল্লাহ যখন কোন মঙ্গল সাধনের পরিকল্পনা গ্রহণ করেন তখন যেভাবে তার ইচ্ছা পরিকল্পনা ও প্রজ্ঞা চায়, সেভাবে তা পূর্ণ করার লক্ষে আমাকে তার উদ্দেশ্য ও একতৃবাদের বিকাশস্থলে পরিণত করেন। সৎকর্মশীল, কুতুব ও সিদ্দীকদের সাথে তিনি এ ধরনেরই আচরণ করে থাকেন ।'৯৩ হযরত মির্যা সাহেব শেষে গিয়ে বলছেন, “এই ঘটনার মাধ্যমে আমি “ওয়াহদাতুল ওয়াজুদ" (সর্বেশ্বরবাদ) মতবাদে বিশ্বাসীদের ধারণাকে বুঝাই না -৬২ -

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।