অবমাননা নয় কি? অথচ সবার জানা কথা, আল্লাহ্ তা'লা উপরোক্ত সমস্ত দোষ- দুর্বলতা থেকে সম্পূর্ণ পবিত্র । ঠিক একইভাবে চোরের মত সংগোপনে আসার উদাহরণ আল্লাহ্ এজন্যই দিয়েছেন, চোর একেবারে নীরবে নির্জনে আর নিভৃতে আসে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে সংগোপনে আসে । সবার অলক্ষ্যে আসার নাম হল চোরের মত আসা। উপরোক্ত উদাহরণ দিয়ে এটিই বুঝানো হয়েছে, এর চেয়ে বাড়তি কিছু নয়। সংগোপনে অকস্মাৎ এশী নিদর্শনাবলীর প্রকাশিত হবার বিষয়টিকে এভাবে বলা হয়েছে মাত্র । আপন্তিঃ মির্যা গোলাম আহমদ সাহেব রূহানী খাযায়েন ১৮শ খণ্ডের ২২৭ পৃষ্ঠায় লিখেছেন, “আল্লাহ্ আমার হাতে বয়াত গ্রহণ করেছেন' উত্তর: “আল্লামা আব্দুল মজিদ মির্যা সাহেবের “সব বই পড়ে এবং গবেষনা করে" যে আপত্তিটি উত্থাপন করেছেন, এমন কোন দাবীই মির্যা সাহেব করেন নি! প্রিয় পাঠক, রূহানী খাযায়েন ১৮শ খণ্ডের ২২৭ নম্বর পৃষ্ঠায় হযরত মির্যা গোলাম আহমদ(আ.) তার কয়েকটি আরবী ইলহাম প্রকাশ করেছেন। খোদার পক্ষ থেকে প্রাপ্ত এসব ইলহামের মাঝে একটি বাক্য হল, “ইন্নি বায়াসতুকা বায়ানী রাব্বী'। এ থেকে “আল্লামা' যে বিকৃত অর্থ বের করেছেন তা মোটেও ধোপে টেকে না। কেননা ইলহামপ্রাপ্ত ব্যক্তি স্বয়ং এর সাথেই এর অনুবাদ প্রকাশ করে দিয়েছেন। ২২৭ নম্বর পৃষ্ঠা থেকেই এসব ইলহামের অনুবাদ আরম্ভ হয়ে পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ২২৮ নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে ।৯ যে কোন নিরপেক্ষ খোদাভীরু ব্যক্তি উক্ত ইলহামের অর্থ বোঝার জন্য বা দাবীকারকের দাবী জানার জন্য “মুলহাম্* তথা সেই ইলহামণপ্রাপ্ত ব্যাক্তিরই দ্বারস্থ হতে বাধ্য । কিন্তু বিদ্বেষ ও শত্রুতা মানুষকে কখনও কখনও এতঅন্ধ করে দেয় যার কারণে, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে । এক্ষেত্রেও অনুরূপ ঘটনাই ঘটেছে । আরবী শব্দ “বায়উন* অর্থ “ব্যবসা* তথা “লেনদেন? । এ ইলহামে সে শব্দটিই ব্যবহৃত হয়েছে। হযরত মির্যা গোলাম আহমদ(আ.) নিজে এ ইলহামের অর্থ প্রকাশ করে লিখেছেন: “আমি তোমার সাথে একটি লেনদেন করেছি। অর্থাৎ, একটি জিনিষ আমার ছিল - ৬০ -
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।