হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

তাকে ২৩ বছর ছাড় দিবেন- এটিও একেবারে অসম্ভব* (মাবহাসুন নাবুওয়াত পৃষ্ঠা, ১০০)। এরপর তিনি মানদণ্ড হিসেবে ২৩ বছর কেন নিলেন এর ব্যাখ্যা করতে গিয়ে উক্ত শারাহ আকায়েদ নাসফীতে লিখেন, নিশ্চয় মহানবী(সো.) যখন আবির্ভূত হয়েছেন তখন তার বয়স ছিল ৪০ বছর আর যখন তিনি ইন্তেকাল করেছেন তখন তার বয়স ছিল ৬৩ বছর। (মাবহাসুন নাবুওয়াত পৃষ্ঠা, পৃষ্ঠা 8৪৪)তাই নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহ্‌ তা'লা নির্ধারিত এই মানদণ্ডে চলুন মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-কে যাচাই করে দেখি। মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) ১৮৮০ সালের আগ থেকেই আল্লাহ্‌ তা*লার পক্ষ থেকে শরীয়ত বিহীন ওহী ও ইলহাম প্রাপ্তির দাবী করেন। আর এ দাবী তিনি বারাহীনে আহমদীয়া পুস্তকে প্রকাশ করে দেন। আর সফল জীবন কাটিয়ে তিনি ইন্তেকাল করেছেন ১৯০৮ সনে । অর্থাৎ মির্যা সাহেব ইলহাম প্রাপ্তির দাবী করার পর ২৮ বছরেরও বেশী জীবন লাভ করেছেন। অতএব পবিত্র কুরআনের এই আয়াত অনুযায়ী হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) তার দাবীতে সত্য প্রমাণিত হন। অনেকে খোদার উপর খোদকারী করতে গিয়ে বলে ফেলেন, এমন তো অনেকেই করতে পারে এবং ২৩ বছর জীবন লাভ করতে পারে । যারা এমন কথা বলেন তাদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন। আমাদের আল্লাহ্‌ এখনও তেমনই ক্ষমতার অধিকারী যেমনটি তিনি মুহাম্মদ(সা.)-এর সময় ছিলেন। এমন বক্তব্য খোদার বিরুদ্ধে চরম ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। এক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ শুনুন! পৃথিবীতে এমন কোন মিথ্যা দাবীদার দেখাতে পারবেন না যে আল্লাহ্‌র প্রতি মিথ্যা ওহী ও ইলহাম আরোপ করে আল্লাহ্‌ নির্ধারিত ২৩ যেকোন একটি উদাহরণ দেখান যে আল্লাহ্‌র পক্ষ থেকে ওহী ও ইলহাম লাভের মিথ্যা দাবী করেও ২৩ বছর জীবন পেয়েছে । অসম্ভব, কখনও এমনটি হতে পারে না। কেননা আল্লাহ্‌ তা'লা যিনি সকল ক্ষমতার অধিকারী তিনি বলেছেন, আল্লাহ্‌ তা'লার প্রতি মিথ্যারোপকারীকে আল্লাহ্‌ নিজে ধ্বংস করে দেন। অতএব হৃদয়ের চোখ উন্মুক্ত করে দেখুন এই আয়াত কীভাবে মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-এর সপক্ষে সত্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। -৫৮ -

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।