আপত্তি : মির্যা সাহেব বলেন, আমি (আল্লাহ) চোরের মত গোপনে আসব । (রুহানী খাযায়েন ২০/৩৯৬)৮- “আল্লামা' আপত্তি করে বলেছেন, মহান আল্লাহকে চোরের সাথে তুলনা করে কাদিয়ানী সাহেব কোন্ মর্যাদা রক্ষা করতে গেলেন? গোপনে আসা কি চোর ছাড়া অন্য কোন উপমা দিয়ে বোঝানো যেত না? উত্তর: আপত্তিটির প্রথম উত্তর হল, একথাটি মির্ধা সাহেবেরই নয়। এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি ইলহাম। অতএব “আল্লামা'-র উচিৎ আপত্তিটি আল্লাহর কাছে উত্থাপন করা । কিন্তু তিনি যদি এটিকে সত্য ইলহাম হিসেবে মনে না করেন, তাহলে মুসলমান হিসেবে তাকে এ কথা বিশ্বাস করতেই হবে আল্লাহ্র প্রতি মিথ্যারোপকারী ভগ্ডদের শাস্তি দিতে এবং ধ্বংস করার জন্য আল্লাহই যথেষ্ট । এটি যদি মির্যা সাহেবের মনগড়া কোন কথা হত, আর আল্লাহ্ যদি এটিকে নিজের জন্য অপমানজনক কোন বিষয় বলে মনে করতেন তাহলে তিনিই মির্যা সাহেবকে ধ্বংস করার ব্যবস্থা করতেন। পবিত্র কুরআনে আল্লাহ তা'লা বলেন, ০৭ 2৯0 2০ এও এও ০ ০95 ০০ উল তভ্ সও ৩০৯ ৮১০ ১৯ ১১৫ ৪৩ ৮০ অর্থাৎ “আর সে যদি কোন কথাকে মিথ্যা বানিয়ে আমাদের প্রতি আরোপ করত তাহলে নিশ্চয় আমরা তাকে ডান হাতে ধরতাম এবং আমরা অবশ্যই তার জীবন শীরা কেটে দিতাম । তখন তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারত না। (সুরা আল হাক্কা: ৪৫-৪৮)আমরা যারা মুসলমান, আমরা জানি ও ঈমান রাখি, হযরত মুহাম্মদ(সা.) সত্যবাদী নবী ও রসুল ছিলেন। আমরা জানি তিনি(সা.) ৪০ বছর বয়সে আল্লাহ্ তা'লার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবার দাবী করেন আর ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। মহানবী(সা.) তীর প্রথম ওহী লাভ করার পর ২৩ বছর জীবন লাভ করেছিলেন । মুসলমান আলেমগণ এই মানদণ্ডটিকে আহলে কিতাবদের সামনে মহানবী(সা.)-এর সত্যতার প্রমাণ হিসাবে উপস্থান করে আসছেন যুগ যুগ ধরে। আল্লাহ্ তা'লা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তোমাদের কেউ মিথ্যা দাবীদারকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আহলে সুন্নত ওয়াল জামাতের নির্ভরযোগ্য একটি গ্রন্থ শারাহ্ আকায়েদ নাসফীতে লেখা আছে, নবী ছাড়া অন্য কারো মাঝে এসব বৈশিষ্ট্য পাওয়া অসম্ভব। আর আল্লাহ্ তা'লার প্রতি মিথ্যা আরোপ করার পরও আল্লাহ্ - ৫০ -
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।