হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পরবর্তীতে স্বপ্ন ভিন্নরূপে বাস্তবায়িত হওয়া সাব্যস্ত করছে,আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যদ্বাণী সম্বলিত ওহী, স্বপ্ন, কাশৃফ ইত্যাদির প্রকৃত তত্ব ও রহস্য বাস্তবায়িত হবার পরই পরিপূর্ণভাবে উদঘাটিত হয়। এর আগ পর্যন্ত অনেক সময় বিষয়টি নবী রসুলদের কাছেও অস্থচ্ছ থাকতে পারে । একই প্রসঙ্গে মুহাম্মদ(সা.)-এর পূর্বেকার নবী হযরত নৃহ(আ.)-এর একটি ঘটনা তুলে ধরতে পারি। আল্লাহ্‌ তা'লা তার নবীর সাথে অঙ্গিকার করেছিলেন, প্লাবন আসছে তুমি নৌকায় চড় । আমি তোমার পরিবারবর্গকে রক্ষা করব। পরবতাঁতে নৃহ(আ.) তার এক ছেলেকে আহ্বান জানানো সত্তেও নৌকায় আরোহনে সে অস্বীকৃতি জানায়, ফলে প্লাবন তাকে ভাসিয়ে নিয়ে যায় । তখন হযরত নৃহ(আ.) দোয়া করেছিলেন, ৩৭ এ১০ও 919 এ ৬৪ ৪০ ৩ 559 অর্থাৎ হে আমার প্রভু! আমার ছেলে আমার পরিবারভুক্ত আর তোমার অঙ্গিকার যে সত্য তা-ও আমি জানি (সূরা হুদ: ৪৬) । আমার ছেলের তাহলে এ কী হল? আল্লাহ্‌ উত্তর দিয়ে বলেছিলেন, হে নূহ! সে তোমার পরিবারভুক্ত নয় । যদিও সে তোমার ওরসজাত পুত্র কিন্তু সে তোমার সেই পরিবারের অন্তর্ভুক্ত নয় যাকে রক্ষা করার আমি অঙ্গিকার করেছি। কেননা সে অসৎকর্মে লিপ্ত থাকত। অর্থাৎ এক্ষেত্রে “পরিবার বলতে সবকর্মশীল আধ্যাত্বিক অনুসারীদের বুঝানো হয়েছিল। বুঝা গেল, হযরত নৃহ(আ.) ভবিষ্যদ্বাণীটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন অথচ প্রকৃত মর্ম ছিল এর চেয়ে ভিন্ন। আবার, নেনোভার অধিবাসীদের বিষয়ে হযরত ইউনুস(আ.)-আল্লাহ্‌র পক্ষ থেকে জেনে শাস্তির যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা-ও একটি সতর্কবাণী ছিল যার সময়সীমা ছিল চল্লিশ দিন। কিন্তু এ সময়সীমা অতিক্রান্ত হবার পরও নেনেভার অধিবাসীরা তওবা ও ইস্তেগফারের মাধ্যমে রক্ষা পেয়েছিল। বোঝা গেল, সতর্কবাণী তথা “ওয়াঈদ' অনুশোচনা ও সংশোধন না করলে কার্যকর হয় । অথচ হযরত ইউনুস(আ.) মনে করেছিলেন, তার জাতি ৪০ দিনের মাথায় ধ্বংস হতে বাধ্য! এসমস্ত বিষয় পবিত্র কুরআন দ্বারা সাব্যস্ত এবং প্রত্যেক বিদগ্ধ আলেম এ বিষয়গুলো জানেন। ঠিক একইভাবে মির্যা সাহেবও তার আলোচ্য ইলহামের যে ব্যাখ্যা বুঝেছিলেন_ তাতে আপত্তি করা কারও সাজে না। পরবর্তীকালের ঘটনাবলী স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যদ্বাণীতে উল্লিখিত কুমারী ও বিধবা উভয় অংশই তার সহধর্মীনি হযরত নুসরত জাহান বেগম(রা.)-এর মাধ্যমেই পূর্ণ হবার ছিল এবং সেভাবেই হয়েছে। অর্থাৎ তিনি কুমারী অবস্থায় তার স্ত্রী হয়ে আসবেন এবং -৫৫-

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।