তারা মির্ধা সাহেবের দোয়ার মাধ্যমে আল্লাহ্র অস্তিত্বের জলন্ত নিদর্শন দেখেছে। মূল ভবিষ্যদ্বাণীতে যেভাবে একজন দাস্তিকের মৃত্যু সংবাদ দেয়া ছিল ঠিক সেভাবেই পূর্ণ হয়েছে। যে পরিবার সম্বন্ধে এই ভবিষ্যদ্বাণী, যারা এই ভবিষ্যদ্বাণীর ফলাফল স্বচক্ষে প্রত্যক্ষ করেছে এবং বাহ্যত ক্ষতিগ্রস্তও হয়েছে তারাই যখন নিজেদের আমলের মাধ্যমে অর্থাৎ মির্যা সাহেবের বয়াত করার মাধ্যমে উক্ত ভবিষ্যদ্বাণীকে সত্য বলে ঘোষণা দিচ্ছে, সেক্ষেত্রে “আল্লামা” আব্দুল মজিদের এত হৈচৈ, এত আপত্তি প্রবাদ “বাদী নীরব আর সাক্ষী সরব'-এর প্রকৃষ্ট উদাহরণ! “আল্লামা' আব্দুল মজিদ! মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভীর স্পষ্ট স্বীকারোক্তি পরও আপনার মত বিচক্ষণ আলেমে দ্বীনের কোন সাফাই বক্তব্য থাকতে পারে কি? মুহাম্মদী বেগম ও মির্ধা আহমদ বেগ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী বিশ্লেষণের পর এখন আমরা আবার ফিরে আসি “বিকরুন ওয়া সাইয়েবুন' ইলহাম প্রসঙ্গে । পাঠকবৃন্দ নিঃসন্দেহে এতক্ষণে বুঝে গেছেন, ভবিষ্যদ্বাণী আলেমুল গায়েব আল্লাহ্ স্পষ্ট না করা পর্যন্ত কোন বান্দা চুড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না, কেবল নিজের ধারণা ব্যক্ত করতে পারে। মুহাম্মদী বেগমের সাথে মির্ধা সাহেবের বিবাহ বন্ধনের ভবিষ্যদ্বাণী থেকে মির্ধা সাহেব ইজতেহাদ করেছিলেন হয়তো মুহাম্মদী বেগমই বিধবা হয়ে মির্যা সাহেবের পরিবারভূক্ত হবেন । কিন্তু আল্লাহ প্রদত্ত শর্ত পূর্ণ না হওয়ায় মুহাম্মদী বেগমের সাথে মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)- এর বিয়ে হয় নি। ফলে, মির্ধা সাহেব প্রাপ্ত ইলহাম থেকে যে ইজতেহাদ করেছিলেন তা বাস্তবে ফলে নি। এতে অবাক হবার কিছু নেই । নবীদের দ্বারাও ইজতেহাদে ফলাফল নির্ণয়ে ব্যত্যয় হতেই পারে । মহানবীহযরত মুহাম্মদসো.)-এর জীবদ্দশায় এরকম একাধিক ঘটনা রয়েছে। যেমন, আল্লাহ্র পক্ষ থেকে স্বগ্নযোগে তাওয়াফ করার দৃশ্য দেখে মহানবী(সা.) হজ্জ করতে গিয়ে বুঝতে পারেন, সেই বছর হজ্জের ইঙ্গিত ছিল না। আবার, হযরত মুহাম্মদ(সা.) নিজে বলেছেন, আমি স্বপ্নে দেখেছিলাম, আমি খেজুর দিকে হিজরত করব। কিন্ত পরে বুঝতে পারলাম ইয়ামামার দিকে ইঙ্গিত ছিল না বরং ইঙ্গিত মদিনার দিকে ছিল । হুযুর(সা.)-এর এই স্বপ্ন দেখে ব্যাখ্যা করা ও -৫৪ -
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।