হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পাঠকবৃন্দ, “আল্লামা আব্দুল মজিদ ও তার সমমনারা উক্ত ভবিষ্যদ্বাণী নিয়ে যতই কটাক্ষ করুন না কেন মুহাম্মদী বেগম এবং তার পরিবার তা করেন নি। তারা বুঝতে পেরেছিলেন, হযরত মির্যা সাহেব সত্য । মুহাম্মদী বেগমের স্বামী সুলতান মুহাম্মদ এ কথা স্বীকার করে বলেছেন, “আমি মির্যা সাহেবকে আগেও বুযুর্গ মনে করতাম এখনও করি । কিন্তু আক্ষেপ আমি তার সাথে সাক্ষাত করার সৌভাগ্য লাভ করতে পারি নি” (২০/০৬/১৯১৩ তারিখে লেখা পত্র যা তিনি “আসম্বালা ক্যান্ট' থেকে স্বহস্তে লিখেছিলেন)১০ মির্যা আহমদ বেগ ও তার পরিবার সংক্রান্ত ভবিষ্যদ্বাণী যে শর্তানুযায়ী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে তার আরেকটি অকাট্য প্রমাণ তুলে ধরছি। যে পরিবার সম্বন্ধে এই শাস্তিমূলক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তাদেরই অনেকে মির্যা সাহেবকে গ্রহণ করেছেন। অথচ কোন লম্পট ব্যক্তি যদি কুপ্রবৃত্তির অধীন হয়ে এ ধরনের ভবিষ্যদ্বাণী করে তবে সংশ্লিষ্ট পরিবার মরে গেলেও উক্ত লম্পটকে কখনও গ্রহণ করবে না। কিন্তু আলোচ্য ভবিষ্যদ্বাণীর ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। একদিকে মির্ধা আহমদ বেগ ভবিষ্যদ্বাণী অনুযায়ী মারা গেল আর অমনি তার পরিবারের লোকজন অনুতপ্ত হয়ে নিজেদের সংশোধন করে ফেলে । তাদের মধ্যে খোদাভীতি সৃষ্টি হয় আর তারা খোদার জ্লত্ত নিদর্শন দেখতে পায়। এমনকি অনুতপ্ত হয়ে তারা মির্ধা সাহেবের কাছে ক্ষমা ও দোয়া চেয়ে চিঠিও লেখে । শুধু তাই নয়, এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতার কিছুকাল পর সেই পরিবারের অনেক সদস্য মির্ধা সাহেবের বয়াত করে তার জামা'তভুক্ত হন। বয়াতকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- (১) মির্ধা আহমদ বেগের বিধবা স্ত্রী স্বয়ং অর্থাৎ মুহাম্মদী বেগমের মা, (২) আহমদ বেগের এক পুত্র মির্যা মোহাম্মদ বেগ, (৩) আহমদ বেগের এক মেয়ে ইনায়াত বেগম, (8) তারই আরেক মেয়ে সরদার বেগম, (৫) আহমদ বেগের ছেলের ঘরের নাতি মির্যা মাহমুদ বেগ ও (৬) আহমদ বেগের আরেক মেয়ে মাহমুদা বেগম । এছাড়া আহমদ বেগের দুই জামাতাও বয়েত করেন। যদিও উক্ত ভবিষ্যদ্বাণীতে নিজেদের রক্ষা করার জন্য কেবল তওবা করার শর্ত ছিল, বয়াত করতে হবে বলে আদৌ কোন শর্ত ছিল না, তথাপী তারা স্বতস্কূর্তভাবে বয়াত করেছিলেন । মুহাম্মদী বেগমের নাতি- নাতনিরা আজও আহমদীয়া জামা'তের নিষ্ঠাবান সদস্য অর্থাৎ হযরত মির্যা গোলাম আহমদ সাহেবের সত্যায়নকারী। এদের আহমদী হবার কারণ হল, -€৩-

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।