হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ١٦٦
📝 نص 📖 PDF

হযরত মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদী (আ.) বলেন, “আমরা ঈমান রাখি, খোদা তা'লা ব্যতিত কোন মাবুদ নেই এবং সৈয়্যদনা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্‌র রসূল এবং খাতামুল আম্িয়া। আমরা ঈমান রাখি, ফেরেশতা, হাশর, জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ঈমান রাখি, কুরআন শরীফে আল্লাহ্‌ তা'লা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনানুসারে তা সবই সত্য । আমরা এ-ও ঈমান রাখি, যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত হতে বিন্দুমাত্র বিচ্যুত হয় এবং যে বিষয়গুলি অবশ্যকরণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তকে বৈধ করণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বে-ঈমান এবং ইসলাম বিরোধী । আমি আমার জামা্তকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা “লা ইলাহা ইন্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'-এর ওপর ঈমান রাখে এবং এই ঈমান নিয়েই মৃত্যুবরণ করে। কুরআন শরীফ হতে যাদের সত্যতা প্রমাণিত, এমন সকল নবী (আলাইহিমুস সালাম) এবং কিতাবের ওপর ঈমান আনবে । নামায, রোযা, হজ্জ ও যাকাত এবং এতদ্যতীত খোদা তা'লা এবং তার রসূল কর্তৃক নির্ধারিত বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোটকথা, যে সমস্ত বিষয়ের উপর আকীদা ও আমল হিসেবে পূর্ববর্তী বুযুর্ানের “ইজমা' অর্থাৎ সর্ববাদি-সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নত মান্য করা অবশ্য কর্তব্য । যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোন দোষ আমাদের প্রতি আরোপ করে, সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে, কবে সে আমাদের বুক চিরে দেখেছিল, আমাদের এই অঙ্গীকার সত্তেও অন্তরে আমরা এ সবের বিরোধী ছিলাম? “আলা ইন্না লা'নাতাল্লাহি আলাল কাযিবীনা ওয়াল মুফতারিয়ীন” অর্থাৎ সাবধান! নিশ্চয়ই মিথ্যাবাদী ও মিথ্যারোপকারীদের ওপর আল্লাহ্‌র অভিসম্পাত ।” (আইয়ামুস্‌ সুলেহ, পৃষ্ঠা ৮৬ ও ৮৭)

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.