“আয়েনায়ে কামালাতে ইসলাম" গ্রন্থেও উক্ত ভবিষ্যদ্বাণী প্রকাশেরও আগে ১৮৮৬ সনের ২০শে ফেব্রুয়ারী হযরত মির্ধা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) যে বিজ্ঞাপন ছাপিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন, “তারা যদি তওবা না করে অবশেষে ধ্বংস হয়ে যাবে । তাদের বাড়িতে বিধবাদের আধিক্য হবে, তাদের দেয়াল ও প্রাটারেও এঁশী ক্রোধ বর্ষিত হবে । কিন্ত তারা যদি অনুশোচনা করে তাহলে আল্লাহ্ তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন" (বিজ্ঞাপন ১৮৮৬, ২০শে ফেব্রুয়ারী)। হযরত মির্যা সাহেব ১৮৮৮ সালের ১৫ই জুলাই আরেকটি বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন। এতে তিনি একটি স্বপ্নের উল্লেখ করেন যাতে তিনি মুহাম্মদী বেগমের নানীকে সম্বোধন করে সাবধান করেছিলেন। হযরত মির্ধা সাহেব বলেন, “স্বপ্নে এই মহিলাকে দেখলাম, তার চোখে-মুখে কান্নার ছাপ ছিল। আমি তাকে স্বপ্নে বলেছিলাম, তুমি তওবা কর, তুমি তওবা কর! তোমার পরিবার পরিজনের প্রতি শাস্তি নেমে আসতে যাচ্ছে । একজন মারা যাবে এবং তার পক্ষ থেকে অবশিষ্ট রয়ে যাবে কয়েকটি কুকুর' (বিজ্ঞাপন ১৫ জুলাই ১৮৮৮ এবং তবলীগে রিসালত, ১ম খণ্ড, পৃষ্ঠা ১২০)। আল্লাহর পক্ষ থেকে সাবধানবাণীর প্রেক্ষিতে মুহাম্মদী বেগমের সাথে যে বিয়ের প্রস্তাবটি করা হয়েছিল তাতে হযরত মির্ধা সাহেব লিখেছিলেন, মির্যা আহমদ বেগ তার মেয়েকে যদি আমার সাথে বিয়ে না দেয় আর ওদ্বত্যপূর্ণ আচরণ থেকে ক্ষান্ত না হয়, সেক্ষেত্রে অন্যস্থানে মেয়েকে বিয়ে দেয়ার তিন বছর অতিক্রান্ত হবার আগেই মুহাম্মদী বেগের পিতা আহমদ বেগ মৃত্যুবরণ করবে । আর যার সাথে বিয়ে হয়েছে যদি সে তওবা না করে তাহলে সেও বিয়ের আড়াই বছর পর মারা যাবে আর মুহাম্মদী বেগম বিধবা হবার পর আমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে। পাঠক! ভাল করে লক্ষ্য করুন, প্রতিটি ক্ষেত্রে তওবার কথা, আল্লাহর কাছে অনুশোচনা করা এবং ধর্মবিদ্বেষ দূর করার কথা বলা হচ্ছে আর এটি স্পষ্টভাবে একটি শর্তযুক্ত সাবধানবাণী । এটি একটি শর্তসাপেক্ষ ভবিষ্যদ্বাণীও বটে । তওবা করলে আল্লাহ্ দয়া করবেন আর তওবা না করলে এশী শাস্তি ধাপে ধাপে অবতীর্ণ হবে। ১৮৮৬ সালের বিজ্ঞাপন, ১৮৮৮ সালের বিজ্ঞাপন এবং ১৮৯৩ সালে “আয়েনায়ে কামালাতে ইসলামের'ভবিষ্যদ্বাণীটি আরেকবার লক্ষ্য করুন। ১৮৮৮ সালের ভবিষ্যদ্বাণীতে - ৫১ -
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।