হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“নিশ্চয় আমি তাদের অবাধ্যতা ও ওদ্বত্য প্রত্যক্ষ করেছি। অচিরেই আমি তাদেরকে নানাবিধ বিপদে জর্জরিত করব । তুমি দেখবে আমি তাদের সাথে কী আচরণ করি এবং আমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয় আমি তাদের নারীদেরকে বিধবা এবং তাদের পুত্রসন্তানদের এতিম এবং তাদের বাড়িঘরকে ধ্বংসাবশেষে পরিণত করতে যাচ্ছি। যেন তারা তাদের ওদ্ধত্যের এবং কৃতকর্মের স্বাদ গ্রহণ করে। কিন্তু আমি তাদেরকে এক নিমিষে ধ্বংস করব না বরং পর্যায়ক্রমে শাস্তি দিব যেন তারা সৎপথে ফিরে আসে এবং তওবাকারীদের অন্তর্ভুক্ত হতে পারে। নিশ্চয় আমার অভিশাপ তাদের ওপর, তাদের গৃহের প্রাচীরের ওপর, তাদের ছোট ও বড়দের প্রতি, তাদের নারী ও পুরুষদের প্রতি আপতিত হতে যাচ্ছে, এমনকি তাদের অতিথিদের প্রতিও যারা তাদের গৃহে প্রবেশ করবে- আর এরা সবাই অভিশপ্ত”আয়েনায়ে কামালাতে ইসলাম: পৃষ্ঠা ৫৬৯) । এই হচ্ছে মির্ধা আহমদ বেগ সংক্রান্ত সেই মুল ভবিষ্যদ্বাণী যেটা প্রকাশ না করে আহমদী বিরোধী আলেম-উলামা ভবিষ্যদ্বাণীর একটি খগ্তিত চিত্র উপস্থাপন করে থাকেন। উপরোক্ত ভবিষ্যদ্বাণীতে উল্লেখ রয়েছে, আমি তাদেরকে এক নিমিষে ংস করব না বরং পর্যায়ক্রমে শাস্তি দিব যেন তারা সৎপথে ফিরে আসে এবং তওবাকারীদের অন্তর্ভুক্ত হতে পারে। উদ্দেশ্য শাস্তি দিয়ে ধ্বংস করা নয় বরং উদ্দেশ্য হল, আল্লাহর অস্তিতের প্রমাণ এবং তাদেরকে প্রত্যাবর্তণ করার বা তওবা করার সুযোগ দেয়া । এদেরকে রক্ষা করার উদ্দেশ্যে হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) চেষ্টা-প্রচেষ্টা চালান। “আয়েনায়ে কামালাতে ইসলাম* গ্রন্থে হযরত মির্যা সাহেব এ বিষয়ে লিখেছেন, আল্লাহর কাছে তিনি কেবল তাদের শাস্তির জন্যই দোয়া করেন নি বরং তাদেরকে রক্ষা করার চেষ্টাও করেছেন। এরই অংশ হিসেবে তিনি তার নিকটাত্রীয় মির্ধা আহমদ বেগের করে তাদের পরিবারের সদস্যগণ ও সমমনারা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায়। মহানবী(সা.)-এর জীবনে আমরা এর উদাহরণ দেখতে পাই। ইসলামের ঘোর শত্রু আবু সুফিয়ানের মেয়েকে রসূল(সা.) বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। এর ফলে তার বংশ ও পরিবার নবুয়্যতের আধ্যাত্মিক কিরণ থেকে জ্যোতি লাভ করতে পেরেছে । একই কথা হযরত সাফিয়্যা বিনতে হুয়াই বিন আখতাব(রা.)- এর জন্যও প্রযোজ্য ।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।