হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“বিকরুন ওয়া সাইয়েবুন*-এর অর্থ নিরপন করার জন্য মুহাম্মদী বেগমের ভবিষ্যদ্াণীটির সত্যাসত্য জানা আবশ্যক । এই দুটি ভবিষ্যদ্বাণী যাচাই করতে গিয়ে সর্বপ্রথম মির্যা গোলাম আহমদ কাদিয়ানীআ.) রচিত গ্রন্থে মুহাম্মদী বেগম সংক্রান্ত যে ভবিষ্যদ্বাণী রয়েছে তা তুলে ধরছি। মুহাম্মদী বেগমের বিষয়ে আপত্তি তোলা হয়, হযরত মির্ধযা গোলাম আহমদ কাদিয়ানীআ.) নাকি হীন কামচরিতার্থে তার এক নিকট আত্মীয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন। তিনি আল্লাহর নাম ভাঙিয়ে (নাউযুবিল্লাহি মিন যালিক) তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই মেয়ের সাথে নাকি তার বিয়ে হবেই হবে- ঘা পূর্ণ হয় নি। পাঠকের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিষয়টি মোটেও এরকম নয় বরং অনেক বড় একটি ধর্মীয় দর্শন উন্মোচিত করার জন্য এবং জীবন্ত খোদার পরিচয় নিদর্শন প্রকাশিত হয়েছিল । ঘটনার বিবরণ নিম্রূপঃ হযরত মির্ধা সাহেবের নিকটাত্বীয় মির্ধযা আহমদ বেগ সামাজিক কদাচারে লিপ্ত ছিল, সে ধর্ম বিদ্বেষী ছিল । কেবল ধর্ম বিদ্বেষীই নয় বরং তারা ধর্মীয় শিক্ষা ও আদর্শকে হাসিবিদ্রপ ও কটাক্ষ করত। এঁশী শিক্ষার বিষয়ে সমালোচনা করত, পবিত্র কুরআনের অবমাননা করত এবং নাস্তিক্যবাদের অনুসারী ছিল। ১৮৯৩ সালে লেখা “আয়েনায়ে কামালাতে ইসলাম" গ্রন্থে হযরত মসীহ্‌ মাওউদ(আ.) তাদের এই দুরাবস্থা প্রকাশ্যে তুলে ধরে তাদের সব অপকর্মের একটি চিত্র পৃষ্ঠা ৫৬৬ ও ৫৬৭-তে বর্ণনা করেন। তারা হযরত মির্যা সাহেবের কাছে আল্লাহ্‌র অস্তিতের প্রমাণ চেয়ে এবং মির্যা সাহেবের সত্যতার প্রমাণ চেয়ে রসূলে করিম(সা.)-কে অকথ্য ভাষায় গালি সম্বলিত একটি চিঠি দিয়েছিল। যদিও তাদের এসব অনাচার অনেক বছর আগ থেকেই চলছিল কিন্তু বিষয়টিকে সবিস্তারে অনেক বছর পর হযরত মির্যা সাহেব ১৮৯৩ সনে জনসমক্ষে প্রকাশ করেন। এ প্রেক্ষিতে হযরত মির্যা সাহেব আল্লাহ্‌র কাছে মিনতি করে দোয়া করেছিলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি উনসুর আব্দাকা ওয়াখৃযুল আ*দাআকা । অথার্থ, হে আমার প্রভু, হে মালিক আমার! তোমার এই অধম বান্দাকে সাহায্য কর এবং তোমার শক্রদের অপদস্ত কর । এ প্রেক্ষিতে হযরত মির্ধযা সাহেবকে ইলহাম করে আল্লাহ তাদের প্রতি নিজ ক্রোধের ঘোষণা দেন। এ ঘোষণার অনুবাদ তুলে ধরছি, -৪৯ -

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।