হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ধ্বংস হয়ে গেছে। তাদের নাম উল্লেখপূর্বক হযরত মির্ধা সাহেব বইও রচনা করেছেন। এটি ছিল মক্কী বিজয়ের বহিঃপ্রকাশ । তার মৃত্যুতে অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গ ও সমাজপতিরা তার নামে শোক-বার্তা পাঠিয়েছেন । ইসলামের সপক্ষে তার সুদৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন, যা ছাপানো আকারে প্রকাশিতও হয়েছে। (কয়েকটি উদ্ধৃতি ৪৬-৪৭ পৃষ্ঠায় ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে) মির্যা সাহেবের জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষ তাকে সত্যবাদী বলে গ্রহণ করেছে। এসবই ছিল এই “মাদানী বিজয়ের' স্পষ্ট লক্ষণ, ভবিষ্যদ্বাণীর পূর্ণতার স্পষ্ট নিদর্শন। “আল্লামা” আপত্তির ছলে লিখেছেন, মির্যা সাহেব লাহোরে মারা যাবার পর আহমদীরা এসব মক্কা বিজয় আর মদিনা বিজয়ের নতুন ব্যাখ্যা দিয়েছে। “আল্লামা'র এই আপত্তি একে বারেই ভিত্তিহীন ও অবান্তর । আপত্তিঃ মুহাম্মদী বেগম এবং মির্যা আহমদ বেগ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়নি। “আল্লামা” আব্দুল মজিদ তার পুস্তকের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর পৃষ্ঠায় আরো দু"টি ভবিষ্যদ্বাণী উল্লেখ করে আপত্তি করেছেন । এই দু'টি ভবিষ্যদ্বাণী পরস্পর সম্পর্কযুক্ত । একটি ভবিষ্যদ্বাণী সম্বলিত ইলহাম হল, 3 5 35৩ বিকরুন ওয়া সাইয়্যেবুন। মির্যা সাহেব এর উল্লেখ করে নিজে বলেছেন, তার সাথে একজন কুমারী নারীর বিয়ে হবে এবং পরে আরেকজন বিধবা নারীর সাথে বিয়ে হবে । আর অপর ইলহামটি হল, মুহাম্মদী বেগমের সাথে বিয়ে সংক্রান্ত । তার মূল আপত্তি হল, মির্ধা সাহেব নিজে ব্যাখ্যা করে বলেছেন, তার সাথে এক বিধবা নারীর তথা মুহাম্মদী বেগমের বিয়ে হবে । এই ভবিষ্যদ্বাণীটি বাস্তবায়িত হয় নি। উত্তর: মির্যা গোলাম আহমদ কাদিয়ানীআ.) এক যুগ পর্যন্ত এমনটিই বুঝেছিলেন একথা সত্য । মির্যা সাহেব প্রাথমিক পর্যায়ে -১ 9 ১ “বিকরুন ওয়া সাইয়্যেবুন ইলহাম অনুযায়ী মনে করতেন, তার সংসারে একজন কুমারী তীর স্ত্রী হয়ে এসেছেন অর্থাৎ হযরত নৃসরত জাহান বেগম(রা.) এবং আরেক জন বিধবা তীর স্ত্রী হয়ে আসবেন অর্থাৎ ভবিষ্যদ্বাণীর শর্ত পুরণ হলে মুহাম্মদী বেগম স্ত্রী হয়ে তার ঘরে আসবেন । উভয় ভবিষ্যদ্বাণী কাছাকাছি সময়ে প্রাপ্ত হওয়ায় মির্ধা সাহেব উপরোক্ত ব্যাখ্যাই সকলকে অবগত করেছেন । ০ 5 7 - ৪৮ -

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।