উল্লেখ আছে তিনি যাদেরকে দেখেছেন তাদের গায়ে গাউন ছিল। গাউন সেই জিনিষকে বলা হয় যা দেখতে অনেকটা আলখেল্লার মত । অতএব যে নোংরামির দিকে ইঙ্গিত করা হয়েছে তা ধোপে টেকে না। আপত্তি : আমি মক্কা বা মদীনায় মৃত্যুবরণ করব। (তাযকেরাহ ৫০৩, €র্থ এডিসন) উত্তর: এর উত্তর দেয়ার আগে চলুন সুধী পাঠক, ১৪ জানুয়ারী ১৯০৬-এ কৃত এই ভবিষ্যদ্বাণীটির মূল পাঠ আমরা একবার দেখে নিই ।৮ “ক) কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি খ) সালামুন কাওলাম মির রাব্বির রাহীম গ) আমি মন্ায় মৃত্যু বরণ করব বা মদিনায় । অনুবাদ: আল্লাহ্ শুরু থেকে নির্ধারণ করে রেখেছেন, তিনি আর তার রসুলগণই বিজয়ী হবেন। রহীম খোদা বলছেন, তোমার প্রতি শান্তি ও নিরাপত্তা অর্থাৎ তুমি বিফল মনরথ হয়ে মারা যাবে না। আর আমি মক্কায় বা মদিনায় মারা যাব এই বাক্যের অর্থ হল, মৃত্যুর পূর্বে হয় আমি মক্কী বিজয় লাভ করব যেমন মক্কায় শক্রদেরকে শাস্তিমূলকভাবে পরাজিত করা হয়েছিল । দ্বিতীয় অর্থ হল, মৃত্যুর পূর্বে মাদানী বিজয় লাভ হবে অর্থাৎ মানুষের হৃদয় নিজে থেকেই এদিকে ধাবিত হবে ।“কাতাবাল্লাহু লা আগ্লিবান্না আনা ওয়া রুসুলি' মক্কী বিজয়ের দিকে ইজিত করছে। আর “সালামুন কাওলাম্ মির রাব্বির্ রাহীম' মাদানী বিজয়ের দিকে ইঙ্গিত করছে।”(বদর পত্রিকা ২য় খও নম্বর ৩, ১৯ জানুয়ারী ১৯০৬ পৃষ্ঠা-২ঃ আল-হাকাম ১০ম খণ, নম্বর ২, ১৭ জানুয়ারী ১৯০৬ পৃষ্ঠা-৩) “আল্লামা* আব্দুল মজিদ সাহেবকে জিজ্ঞেস করি, এখানে কোথায় মক্কা বিজয় বা মদিনা বিজয়ের কথা বলা হয়েছে? যার প্রতি ইলহাম হয়েছে তিনি নিজে এর যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সেটিই ধর্তব্য ।৯ ইলহামপ্রাপ্ত ব্যক্তিকে ইলহামের যে অর্থ বোঝানো হয় সেই অর্থটিই সেই ইলহামের মৌলিক অর্থ হয়ে থাকে । তিনি যেহেতু এ ব্যাখ্যাটি কোন অভিধানের বরাতে করেন নি তাই এ বিষয়ে মজিদ সাহেবের অভিযোগ ডাহা মিথ্যা। কেননা হযরত মির্ধা সাহেব মৃত্যুর আড়াই বছর আগে নিজেই এর ব্যাখ্যা দিয়ে গেছেন। -৪৭-
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।