হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

একটি ক্ষুদ্র দাগও দৃষ্টিগোচর হয় নি। তিনি এক পৃতঃপবিভ্র জীবন যাপন করেছেন? (উকিল পত্রিকা, ৩০ মে ১৯০৮)। তারা তার মৃত্যুর সাথে সাথে, তার মৃত্যুর সংবাদ পেয়ে তার চরিত্র ও জীবন সম্পর্কে নিজেরা স্বেচ্ছায় এসব মন্তব্য করেছেন। অতএব “আল্লামা আব্দুল মজিদের অপবাদগুলো মিথ্যা সাব্যস্ত করার জন্য এসব উদ্ধৃতি যথেষ্ট । আপত্তি: মির্যা কাদিয়ানী সাহেবের বাসায় মুসাম্মত ভানু নামে এক মহিলা কাজ করত, তাকে দিয়ে রাতে পা টিপাতেন (সীরাতুল মাহদী, ১/৭২২ মির্ধা বশীর আহমদ এম. এ. কৃত)। উত্তর: মুসাম্মত ভানু মির্যা সাহেবের বাড়ির এক প্রবীণ বৃদ্ধা বুয়া ছিলেন যিনি দীর্ঘদিন যাবৎ সে বাড়িতে কাজ করেছেন। মির্ধা সাহেবের স্ত্রী-সন্তানের উপস্থিতিতে ভক্তির আতিশয্যে তিনি একবার মির্ধা সাহেবের পা টিপতে যান এবং পা না টিপে লেপের উপর দিয়েই খাটের কাঠ টেপা শুরু করেন। বুড়ির এ কাগু দেখে মির্ধা সাহেব হাসতে থাকেন । “আল্লামা আব্দুল মজিদ সাহেব যেখান থেকে উদ্ধীতিটি নকল করেছেন সেই পুরো উদ্ধৃতিটি তুলে ধরলেই পাঠকের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যেত। আলোচ্য ৭৮০ নম্বর বর্ণনাটির পূর্ণ বিবরণ হল, ডা. মীর মুহাম্মদ ইসমাঈল সাহেব তার বোন হযরত মসীহে মাওউদ(আ.)-এর স্ত্রী সৈয়দা নুসরত জাহান বেগম(রা.)-এর কাছ থেকে শুনে বর্ণনা করেছেন, “হযরত মির্যা সাহেবের বাড়িতে মোসাম্মত ভানু নামে এক বুড়ি কাজের বুয়া ছিল। সেই বুড়ি এক প্রচণ্ড শীতের রাতে হুযুরের পা টেপার জন্য বসল। যেহেতু এই বুড়ি লেপের ওপর দিয়েই পা টিপছিল তাই সে বুঝতে পারে নি, সে যা টিপছে তা পা নয় বরং খাটের পষ্টি। কিছুক্ষণ পর হযরত মির্ধা সাহেব বললেন, ভানু! আজ অনেক শীত পড়েছে, তাই না? (ভানু পা না টিপে খাটটির ফ্রেমের কাঠ টিপছিল তাই সেদিকে ইঙ্গিত করছিলেন)। ভানু উত্তরে বলল, “হ্যা, ভীষণ শীত পড়েছে, দেখুন না আপনার পা কাঠের মত শক্ত হয়ে গেছে!” ...ভানু কাদিয়ানের নিকটবর্তী গ্রামের অধিবাসী এবং নিষ্ঠাবান ও ধার্মিক মহিলা ছিল ।” 88...

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।