হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ছড়াতে নিষেধ করে বলেছেন: £০ 0 03 ৬:১৯ ৩114৫ * এও ৫৫ একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে যা শুনে তা-ই বলে বেড়ায়। পাঠকদের অবগতির জন্য কয়েকটি এতিহাসিক সাক্ষ্য এখানে তুলে দিচ্ছি, যা দ্বারা হযরত মির্ধা সাহেবের নিক্কলুষ জীবনচরিত সাব্যস্ত হয়ে যাবে। মওলানা আবুল কালাম আজাদ উপমহাদেশের একজন সর্বজনবিদিত প্রখ্যাত আলেম ছিলেন। তিনি ১৯০৮ সালের ২৬শে মে তারিখে হযরত মির্ধা সাহেবের মৃত্যু পর, শোক প্রকাশ করার পাশাপাশি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রবন্ধ লেখেন। তার এই লেখা ১৯০৮ সালের ২০শে জুন তারিখে পাঞ্জাবের “উকিল' পত্রিকায় অমৃতসর থেকে) প্রকাশিত হয় । মওলানা আজাদ লিখেছেন: “তিনি (অর্থাৎ হযরত মির্যা সাহেব) এক অতি মহান ব্যক্তি ছিলেন। তার লেখা এবং কথায় যাদু ছিল। তার মস্তিষ্ক ছিল এক মূর্তিমান বিস্ময়। তার দৃষ্টি ছিল প্রলয়-স্বরূপ এবং কণ্ঠস্বর কিয়ামত সদৃশ। তার আঙ্গুলের ইশারায় বিপ্লব সংঘটিত হত । তার দু'টি মুষ্ঠি বৈদ্যুতিক ব্যাটারির মত ছিল । তিনি ত্রিশ বছর যাবৎ ধর্মজগতে মহাপ্রলয় ও তুফানের ন্যায় বিরাজমান ছিলেন । তিনি প্রলয়- বিষাণ হয়ে ঘুমন্তদেরকে জাগিয়ে তুলতেন। তিনি আজ জগৎ থেকে বিদায় গ্রহণ করেছেন। ইসলামের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তিনি যেরূপ বিজয়ী সেনাপতির কর্তব্য সম্পাদন করেছেন তাতে আমরা এ কথা স্বীকার করতে বাধ্য, যে মহান আন্দোলন আমাদের শক্রদেরকে দীর্ঘকাল যাবৎ বিপর্যস্ত করে রেখেছিল তা যেন ভবিষ্যতেও চলমান থাকে। খৃষ্টান এবং হিন্দু আর্ধসমাজীদের বিরুদ্ধে মির্ধা সাহেব যেসব পুস্তক রচনা করেছেন, তা সর্বসাধারণের মাঝে সমাদৃত । ...? সিরাজ উদ্দিন সাহেব হযরত মির্ধা সাহেবের মৃত্যুতে স্মৃতিচারণ করে লিখেছেন: “মির্যা গোলাম আহমদ ১৮৬০-৬১ শ্রীস্টাব্দে শিয়ালকোট জেলায় চাকুরীরত ছিলেন। তখন তার বয়স ২২/২৩ বছর হবে । আমি স্বচক্ষে দেখে সাক্ষ্য দিচ্ছি, তিনি যৌবনে একজন খুবই নেক এবং খোদাভীরু বুযুর্গ ছিলেন।” (জমিদার পত্রিকা, ৮ জুন ১৯০৮) অমৃতসর থেকে প্রকাশিত “উকিল' পত্রিকার সম্পাদক মওলানা আব্ুল্লাহ্‌ আল এমাদী নিজ পত্রিকায় লিখেন: “চরিত্রগত দিক থেকে মির্যা সাহেবের আঁচলে -৪8৩ -

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।