আপত্তি : হযরত মসীহে মওউদ (ির্ধা কাদিয়ানী) অলীউল্লাহ (আল্লাহর ওলী) ছিল। আর (এই) আল্লাহর ওলী কখনও কখনও যিনা-ব্যভিচার করতেন । “কাদিয়ানীদের পত্রিকা আল-ফযলে ৩১ আগষ্ট ১৯৩৮ সালের সংখ্যায় এক কাদিয়ানীর বক্তব্য প্রকাশিত হয়। বর্ণনাকারী বলেছেন, হযরত মসীহে মওউদ (মির্ধা কাদিয়ানী) অলীউল্লাহ (আল্লাহর ওলী) ছিল। আর (এই) আল্লাহর ওলী কখনও কখনও যিনা-ব্যভিচার করতেন । যদি তিনি কখনও তা করেন তাতে অসুবিধার কী আছে? মসীহে মওউদের (মির্যা) উপর আমাদের কোন অভিযোগ নেই। কেননা তিনি কদাচিৎ ব্যভিচার করেন। আমাদের আপত্তি হচ্ছে, বর্তমান খলীফা (মির্যা বশীরুদ্দীন মাহমুদ) কে নিয়ে, যিনি সর্বদা যিনা করেন।” উত্তর: নাউষুবিল্লাহি মিন যালিক-আহমদীরা নাকি নিজেদের পত্রিকাতেই একথা অকপটে ঘোষণা করেছে, তাদের প্রতিষ্ঠাতা এবং তাদের দ্বিতীয় খলীফা নাকি ব্যভিচারে লিপ্ত থাকতেন । যারা সত্যান্বেধী খোদাভীরু পাঠক তাদের অবগতির জন্য জানাচ্ছি, আল-ফযল আহমদীয়া মুসলিম জামাতের মুখপত্র । এর প্রথম প্রকাশ ১৯১৩ সালে । সেই পত্রিকায় আহমদীরা কীভাবে এরকম জঘন্য বিষয় স্বীকারোক্তি আকারে প্রকাশ করতে পারে? কোন আধ্যাত্মিক জামাত তো দূরের কথা, জগতের বস্তবাদিতার মোহে আক্রান্ত লোকেরাও এমন নির্লজ্জতা দেখাতে সাহস পায় না। বিষয়টি ছিল সম্পূর্ণ বিপরীত । একজন বিদ্বেষী ও বিরোধী ব্যক্তি আধ্যাত্মিক জামাতের বিরোধিতায় কত জঘন্য অপবাদ আরোপ করতে পারে তার উপমা দিতে গিয়ে হযরত মির্ধা বশীরুদ্দীন আহমদ(রো.) এক ব্যক্তির উল্লিখিত মিথ্যা অপবাদ উদাহারণস্বরূপ তুলে ধরেছিলেন । শক্রর বক্তব্য তুলে ধরে তিনি যা বলেছেন সেটা আল-ফযলে ছাপা হয়েছিল। হযরত মির্যা বশিরুদ্দীন মাহমুদ আহমদ(রো.) এই উদ্ধৃতি তুলে ধরে এর মূল্যায়ন করে বলেন, এ ব্যক্তি বাহ্যত যদিও আমার বিরোধিতা করছে কিন্তু তার বিরোধিতা মূলত আহমদীয়া জামা'তের পবিত্র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। তার কথার কোন ভিত্তি নেই। যদি কারও ক্ষেত্রে ব্যভিচারী হওয়া প্রমাণিত হয় সে কি কখনও সাধু পুরুষ হতে পারে? সম্পূর্ণ বিষয়টিকে পূর্বাপর উল্লেখ না করে বিকৃত ও খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে । আর ১৯৩৮ এ প্রকাশিত আহমদীয়া মুসলিম জামা'তের বিরোধী এক আপত্তিকারীর আপত্তিটিকে নকল করে “আল্লামা আব্দুল মজিদ তা পুনরায় আপত্তি হিসাবে তুলে ধরেছেন। মহানবী(সা.) এ ধরনের বাজে কথা -৪২-
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।