হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

এছাড়াও “যুররিয়াতুল বাগায়া*-র অনুবাদ “বেশ্যার বংশধর” করা ঠিক নয়। কেননা মির্যা সাহেব তথা লেখক নিজেই এ শব্দের অর্থ “বিদ্রোহী মানুষ' করেছেন। মৌলবী সা"দুল্লাহ লুধিয়ানীকে “আজ্জামে আথম+ পুস্তকে তিনি “ইবনু বাগা” বলে সম্বোধন করেন এবং নিজেই এর অনুবাদ করেন: “হে বিদ্বোহী মানুষ" (আল-হাকাম, ২৪ ফেুয়ারী, ১৯০৭ সন)। অতএব “যুররিয়াতুল বাগায়ার” অর্থ হল বিদ্রোহীদের সন্তান। বলা বাহুল্য, আল্লাহ্‌র পক্ষ থেকে আদিষ্ট মহাপুরুষকে যারা অমান্য বা অবজ্ঞা করে তারা অবাধ্য ও বিদ্রোহী । এ বিষয়টিই তিনি আরবীতে উপস্থাপন করেছেন। প্রবাদ- প্রবচনে শাব্দিক অর্থ কখনও গ্রহণ করা হয় না বরং এর অন্তর্নিহিত একটি অর্থ থাকে । একথা সব ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য । আরবী জানা সব আলেমও এটি ভালভাবে জানেন । যেমন “ইবনুস সাবীল' বলতে রাস্তার ওরসজাত সন্তান বুঝায় হয় না বরং এ শব্দকে “পথিক' বা “মুসাফির' হিসাবে অনুবাদ করা হয়। কেবল উন্মাদই“ইবনুস সাবীল'-এর অর্থ “পথিক' না করে “পথের ওরসজাত সন্তান” করবে । তাই এমন ব্যক্তি যে নিজেকে নিজে গালি দেয়ার শখ রাখে সে ছাড়া অন্য কেউ “যুররিয়াতুল বাগায়া'-র বিকৃত কোন অর্থ করবে না। আর লেখক যখন নিজের বক্তব্যে ব্যবহৃত কোন শব্দের অর্থ নিজেই করে দেন তখন কারও এতে অর্থ বিকৃতির অধিকার থাকে না। এর পরও যদি কেউ এর অর্থ “বেশ্যার বংশধর' করেন তবে এটি অযথা নিজেকে নিজেই গাল দেয়ার মতো ব্যাপার হবে । মির্ধা সাহেব এর জন্য দায়ী নন। এখানে তার অপবাদের আরেকটি উদাহরণ তুলে ধরছি- “আল্লামা” আপত্তি করেছেন, মির্যা সাহেব নাকি মৌলভী সা"দুল্লাহকে “হিন্দুর বাচ্চা" বলে গালি দিয়েছেন। পাঠকবৃন্দের জানা থাকা দরকার, মির্যা গোলাম আহমদ কাদিয়ানীআ.) মৌলভী সা"দুল্লাহ্‌ সম্পর্কে “হিন্দুযাদ' শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে “হিন্দুর ছেলে" । প্রকৃতপক্ষেই মৌলভী সা"দুল্লাহ লুধিয়ানী হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছিলেন । মৌলভী সা"দুল্লাহ্র পিতা হিন্দু ছিলেন । এখানে মির্ধা সাহেব তার পিতৃপরিচয় তুলে ধরেছেন। কিন্তু এর অনুবাদ করতে গিয়ে “আল্লামা আব্দুল মজিদ হিন্দুর ছেলে না বলে “হিন্দুর বাচ্চা” বলে বিকৃতকরে একে গালিররূপ দেয়ার অপচেষ্টা করেছেন । -৩৯ -

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।