করি। এগুলো ইসলামের সমর্থনে লেখা । প্রত্যেক মুসলমান এই বইগুলোকে শ্রদ্ধা ও ভালবাসার দৃষ্টিতে দেখে এবং এগুলোতে পরিবেশিত তত্ত ও তথ্য দ্বারা উপকৃত হয় এবং তারা আমার ইসলামের দিকে আহবান করাকে সমর্থন দেয়। “ইল্লা যুররিয়াতুল বাগায়া আল্লাধীনা খাতামাল্লাহু আলা কুনুবিহিম ফাহুম লা ইয়াকবালুন' । “যুররিয়াতুল বাগায়া” ছাড়া অর্থাৎ যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা ঈমান গ্রহণ করবে না (রুহানী খাযায়েন, ৫ম খণ্ড পৃষ্ঠা ৫৪৮)। এখানে মির্ধা সাহেব “যুররিয়াতুল বাগায়া” অর্থ কি তা স্পষ্টভাবে বলেই দিয়েছেন। এরা হল তারা যাদের হৃদয়ে আল্লাহ্ মোহর মেরে দিয়েছেন। প্রমাণ সংবলিত) ও “সুরমা চশমায়ে আরিয়া (আর্ষ সমাজীদের অসারতা প্রমাণকল্পে) বই লিখলেন তখন আর্ধ সমাজীদের নেতা পেশাওয়ার নিবাসী পণ্ডিত লেখরাম উক্ত পুস্তিকাদ্বয়ের বিরুদ্ধে 'খাবতে আহমদীয়া” এবং “তাকযীবে বারাহীনে আহমদীয়া” বই রচনা করে। এর প্রত্যুত্তরে দলমত নির্বিশেষে মুসলমানরা মির্ধা সাহেবের সমর্থনে এগিয়ে আসেন । মৌলবী মোহাম্মদ হোসেন একটি রিভিউ প্রকাশ করেন। একইভাবে লাহোরের মুসলিম বুক ডিপো নিজ খরচে মির্যা সাহেবের লেখা “সুরমা চাশমায়ে আরিয়া বইটি পুনঃমুদ্রন করে। আরো মজার ব্যাপার হচ্ছে, যার বিরুদ্ধে গাল দেয়ার অভিযোগ তিনি তার একই বইতে মুসলমানদেরকে রাণী ভিক্টোরিয়ার জন্য দোয়া করতে বলেছেন যেন রাণী মুসলমান হয়ে যান (রুহানী খাযায়েন: ৫ম খণ্ড, পৃষ্ঠা ৫২৬-৫২৭ পৃ) আবার ৫৩৫ পৃষ্ঠায় রাণীকে বলেছেন যে, হে রাণী ভিক্টোরিয়া! আপনি জেনে রাখুন, মুসলমানরা আপনার বিশ্বস্ত প্রজা । তাই আপনি তাদের দিকে বিশেষ দৃষ্টি দিবেন এবং তাদের মনোস্তুষ্টির ব্যবস্থা করবেন ।' বইয়ের ৫৪০ পৃষ্ঠায় নেক উলামাদের প্রশংসা করে লিখেছেন, “সমস্ত প্রশংসা সেই মহান অস্তিতের- যিনি আধ্যাত্মিক আলেমদের এবং মোহাদ্দেসীনদের নবীদের উত্তরাধিকারী বানিয়েছেন এবং তাদের উত্তম তরবিয়ত করেছেন। যিনি রাণীকে মুসলমান হবার আহ্বান জানাচ্ছেন, যিনি মুসলমানদের মনোস্তষ্টি করতে রাণীকে আহবান জানাচ্ছেন, যিনি আধ্যাত্মিক উলামাদের এত প্রশংসা করেছেন তিনি হঠাৎ তাদের এত জঘন্য ভাষায় গালি দিবেন- তা কেমন করে সম্ভব? যে ব্যক্তি হযরত মির্ধা নিরপেক্ষ দৃষ্টিতে পড়েছে সে এ জাতীয় কথা বলতেই পারে না। -৩৮ -
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।