হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্ত যদি বিষয়টি এর উল্টো দাঁড়ায় তাহলে বুঝতে হবে বিরুদ্ধবাদীরা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। প্রত্যেক শব্দের অনুবাদ তার পূর্বাপর ও বিষয়বস্তর আলোকে করতে হয়। যেখানে শাব্দিক অর্থে বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় সেখানে তার গভীর তাৎপর্যপূর্ণ অর্থ গ্রহণ করতে হয়। যেমন,“ওয়াস্তাসিমূ বিহাবলিল্লাহে জামীআ+। তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্ছুকে আকড়ে ধর। এখানে আল্লাহর রশি হিসাবে বাহ্যিক অর্থ করা সম্ভবই নয়। আল্লাহর রশি হিসেবে যদি আকাশ থেকে বাহ্যিক কোন দড়ি ঝুলানোও হয় আর একসাথে সব মুসলমান সেটিকে আকড়ে ধরতে চায় তাহলেও দশ বিশ জনের বেশি কেউ তা ধরতে পারবে না। অতএব এর তাৎপর্যপূর্ণ গভীর অর্থ অবশ্যই অবলম্বন করতে হবে। আর তা হল, আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত আল-কুরআনকে বা মুহাম্মদ রসূলুল্লাহসো.)-কে অথবা যুগ-ইমামকে সবাই আকড়ে ধর । এছাড়া এর বাহ্যিক কোন অর্থ গ্রহণযোগ্য নয়। তেমনিভাবে সুরা বাকারার একেবারে বাহ্যিকভাবে তাদেরকে বোবা, বধির বা অন্ধ বুঝানো হয় নি বরং আত্মিকভাবে বোবা, বোধির বা অন্ধ বলা হয়েছে। আমরা কেন এটিকে আত্তমিকভাবে নিয়েছি? কেননা পূর্বাপর আমাদেরকে এর বাইরে যাবার অনুমতি দেয় না। ঠিক একইভাবে, মির্ধা সাহেব মুসলমানদের “বেশ্যার বংশধর" বলে গালি দেন নি। “আয়েনায়ে কামালাতে ইসলাম" পুস্তক ১৮৯৩ সালের লেখা । এই বইতে তার অস্বীকারকারী মুসলমানদের বেশ্যার বংশধর বলার প্রশ্নই ওঠে না। ১৮৯৩ সালে লেখা বইয়ে “যুররিয়াতুল বাগায়া' মুসলমানদের গালি অর্থে দেয়া তো দূরের কথা বিষয়টি তাদের উদ্দেশ্যেই বলা হয়নি । “আয়েনায়ে কামালাতে ইসলাম" গ্রন্থে হযরত মির্ধা সাহেব রাণী ভিক্টোরিয়াকে মুসলমান হবার আমন্ত্রন জানিয়েছিলেন এবং বলেছিলেন মুসলমানদের মনোস্তষ্টি করতে । তাহলে, কীভাবে সেই একই গ্রন্থে মুসলমানদেরকে তিনি জঘন্য ভাষায় গালি দিতে পারেন? জানা আবশ্যক, হযরত মির্যা গোলাম আহমদ(আ.) উক্ত বইয়ের আলোচ্য অংশে নিজের ইসলাম সেবার কথা তুলে ধরে বলেছেন: “আমার বয়স যখন ২০, তখন থেকেই আর্য সমাজীদের ও খৃষ্টানদের সাথে যুক্তিতর্কের মোকাবিলা করার ইচ্ছা আরিয়া*, “ইযালায়ে আওহাম' এবং “দাফেউল ওয়াসাওয়েস" প্রভৃতি পুস্তক রচনা -৩৭ -

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।