হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

অতএব যে অর্থে যে কথা কুরআনে বলা আছে আর যে কথা রসুলে আকরাম(সো.) বলে গেছেন সে কথাই হযরত মির্যা সাহেব যথাস্থানে সেগুলোর অনুবাদ করে দিয়েছেন মাত্র। প্রত্যেক খোদাভীরু আলেমের দায়িতু সে যেন নিজের দিকে তাকিয়ে ইস্তেগফার করে যাতে সে রসুল(সা.)-এর এই সাবধান বাণীর আওতার্ভূক্ত না হয়। গালিগালাজ সংক্রান্ত আপত্তি শেষে লানত প্রসঙ্গটি আবার টেনে এনেছেন “আল্লামা” আব্দুল মজিদ । এখন শুধু পাঠককে একটি বিষয় বলছি, লানত করা যে আল্লাহর সমীপে একান্ত মিনতি বা একটি দোয়া তা “আল্লামা” বেমালুম ভুলে গেছেন। “আল্লামা'র মত হল, লানত করলে নাকি নবী হতে পারে না। তিনি ভুলে গেছেন, 2 এ]ু১ 82995 ০9 ৮৪৪9 393 05 ৮6 094] ও ০০155 ৯31 ০ 098 198451৯-০ 59 বনী ইসরাঈলের মধ্য থেকে যারা অস্বীকার করেছিল তাদেরকে দাউদ ও ঈসা ইবনে মরিয়মের মুখে অভিশাপ দেয়া হয়েছে। আর এমনটি করার কারণ হল, তারা অবাধ্যতা করেছিল এবং ক্রমাগতভাবে তারা সীমালজ্ঘন করছিল (সূরা মায়েদা; ৭৯) । তাহলে, বনী ইসরাইলের এই দুই নবী লানত করার কারণে কি “আল্লামা” মজিদের দৃষ্টিতে আর নবী নন? লা*নত তথা আল্লাহ্‌ তা'লার কাছে মিনতি করা আল্লাহ্র শিক্ষা পরিপন্থী নয় বরং অত্যাচারীদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাওয়ার একটি মাধ্যম । শুধু “আল্লামা আব্দুল মজিদ কেন, সাধারণ আলেম মাত্রই এ বিষয়টি জানেন। আর হাজার লানতে “আল্লামা'র আপত্তির উত্তর এই পুস্তকে পৃথক একটি অধ্যায়ে দেয়া হয়েছে, দয়া করে পড়ে নিন। “আল্লামা' সাহেব তার রচিত আহমদী বিরোধী পুস্তিকায় প্রধানতম আপত্তি হিসাবে মির্ধা সাহেব সম্পর্কে লিখেছেন তিনি নাকি অসংখ্য মুসলমানকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন । বিশেষ করে তিনি নাকি “যুররিয়াতুল বাগায়া” তথা বেশ্যার সন্তান অর্থে মুসলমানদেরকে গালি দিয়েছেন। (আহমদী বন্ধু: পৃষ্ঠা- ৮ ও ২৯) প্রতিশ্রুত মসীহ(আ.) যদি সত্যিই আয়েনায়ে কামালাতে ইসলাম গ্রন্থে মুসলমানদেরকে এই অর্থেই এমন গালি দিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে তিনি জঘন্য কাজ করেছেন এবং মুসলমানদের এতে ক্ষিপ্ত হবারই কথা । -৩৬ -

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।