ঈমানে আরও বলিয়ান হয়ে নিজেদের দোষক্রটি দূর করতে এবং প্রকৃত মুসলমান হতে চেষ্টা করে। কুরআন শরীফ পবিত্র গ্রন্থ এ বিষয়ে কারো কোন সন্দেহ নেই। এই পবিত্র কুরআনের সুরা বাইয়্যেনার ৭ নম্বর আয়াতে কাফেরদের বিষয়ে আল্লাহ্ তা'লা বলেন, ১ ১৪ 2৯ 919 অর্থাৎ “এরাই নিকৃষ্টতম জীব পাঠকবৃন্দ, ভাল করে চিন্তা করে দেখুন “শার্রুল বারিয়্যা' অর্থ কি? এর অর্থ হচ্ছে, সব সৃষ্ট জীবের মাঝে নিকৃষ্টতম । “নিকৃষ্টতম জীব' বলে যত নিকৃষ্ট ও নোতরা জীব-জন্ত ও নোতরা মানুষ রয়েছে তাদেরকে এর অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে। তাহলে কাফেরদেরকে কোন ভাষায় মূল্যায়ণ করা হয়েছে, একবার ভেবে দেখুন? মহানবী(সো.) মিশকাত শরীফের একটি বিখ্যাত হাদীসে শেষ যুগের লক্ষাণাবলী ২9২ ০৫৪5 29] 0১৯০ ০৯১১০ ০০ প৮ শি] ০৯৪ ০০ ১৪ ৯৯3০০ তাদের আলেমগণ আকাশের নিম্ুস্থ সকল সৃষ্টজীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে । তাদের মধ্য থেকে নৈরাজ্যের সৃষ্টি হবে এবং তাদের মাঝেই তা ফিরে যাবে ।” (মিশকাত, কিতাবুল ইলম) । কোন নোংরা জীব বা নিকৃষ্ট মানুষ এর আওতা বহির্ভত থাকে কি? এই পরিচ্ছদে মির্যা সাহেবের বিরুদ্ধে “আল্লামা* আব্দুল মজিদ সাহেবের প্রধান আপত্তি হল, মির্ধা সাহেব শেষযুগের আলেম-উলামাদের গালি দিয়েছেন। পাঠকবৃন্দ, মির্যা সাহেব নিজের থেকে কোন গালি দেন নি বরং আমাদের প্রিয় রসূল(সা.) শেষযুগের আলেম-উলামাদের সম্পর্কে যা বলে গেছেন তারই ভাবানুবাদ করেছেন মাত্র। একইভাবে মহানবী(সা.)-এর একটি প্রসিদ্ধ হাদীস কন্যুল উম্মালে বর্ণিত আছে, 83339০১০৪০৯ এ ০৪০-০০ এ]! এনএ] ৯৪ ৭০৩৪ চন ভও 93৫ অর্থাৎ “আমার উম্মতে হঠাৎ বিরাট অস্থিরতা দেখা দিবে । মানুষ তখন তাদের আলেমদের শরণাপন্ন হবে কিন্ত তারা গিয়ে হঠাৎ দেখতে পাবে তারা শুকর ও বানরে পরিণত হয়েছে'। (কনযুল উম্মাল: ১৪শ খণ্ড, হাদীস নম্বর-৩৮৭২৭) “আল্লামা” আব্দুল মজিদ সাহেব আপনি অসন্তুষ্ট হবেন না। এটি মহানবী(সা.)- এর বাণী। এ হাদীসের যত ব্যাখ্যা বিশ্লেষণই করা হোক, শব্দগুলো কিন্তু স্পষ্ট । -৩৫-
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।