হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

যেস্থলে মির্যা সাহেব নিজে বলছেন এটি লঙ্জাকর ও নোংরা একটি বিশ্বাস সেক্ষেত্রে “আল্লামা” আব্দুল মজিদ সাহেব কীভাবে এটিকে তার বক্তব্য হিসাবে উপস্থাপন করতে পারেন? এটি প্রকাশ্য খেয়ানত বই কিছুই নয়। “আল্লামা' বিষয়টির সত্যাসত্য জানেন না এটা সঠিক নয়। তিনি বিজ্ঞ প্রাজ্ঞ আলেম, উর্দু আরবীর জ্ঞান রাখেন। তিনি নিশ্চয় পড়েই আপত্তি করেছেন । তাই এই চাতুরী থেকে বোঝা যায় তিনি তার পূর্বসূরিদের মতই জনগণকে উক্কে দেয়ার জন্য এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমন আপত্তি উথাপন করেছেন। আপত্তি : 5 য় “আল্লামা” আব্দুল উপ উত্তর : হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর বিরুদ্ধে প্রথম থেকেই শক্রদের পক্ষ থেকে অপবাদ আরোপ করা হয় তিনি নাকি তার বিরুদ্ধবাদিদেরকে জঘন্য গালাগালি করেছেন । এরপর তারা একটি লম্বা তালিকা তুলে ধরে এর মাধ্যমে জনগণকে উসকানি দিয়ে থাকে । আহমদীয়া মুসলিম জামা'তের পক্ষ থেকে যতবার এসব জঘন্য মিথ্যা অপবাদের যৌক্তিক উত্তর প্রদান করা হয় ততবারই তারা সেই সমস্ত যুক্তি এড়িয়ে গিয়ে আক্ষরিক ও শাব্দিক অর্থে সেই শব্গুলোকে নিজেদের বিরুদ্ধে প্রয়োগ করে থাকে । এ বিষয়ে আলোচ্য বইতেও আলোচনা রয়েছে। কিন্তু এ স্থলে আমরা সচেতন পাঠকের কাছে একটি ভিন্ন আঙ্গিকে এর উত্তর তুলে ধরছি যাতে সমাজে গোলযোগ ও ফিতনা সৃষ্টিকারীদের মুলোৎপাটিত হয় । “গালিগালাজ এক জিনিষ আর প্রকৃত ঘটনার বিবরণ- তা যতই অপ্রিয় ও তিক্তই হোক না কেন, আরেক জিনিষ । প্রত্যেক সত্যবাদী ও সত্য বর্ণনাকারীর আবশ্যক দায়িত্ব হল, সত্য বক্তব্যকে প্রত্যেক উদাসীন বিরুদ্ধবাদীর কর্ণগোচর করানো । সেই বিরুদ্ধবাদী সত্য কথা শুনে অসন্তষ্ট হলে হোক" রেহানী খাযায়েন খ-৩, ইযালায়ে আওহাম: পৃষ্ঠা ২০)। এ ধরনের উদাহরণ তথা সত্যের বর্ণনা পবিত্র কুরআনেও দেখতে পাওয়া যায়। কিন্তু কুরুচীপূর্ণ মানুষ সেগুলোকে বক্র দৃষ্টিতে দেখে আর খোদাভীরুরা এসব বক্তব্যে আল্লাহর পক্ষ থেকে সত্যের প্রকাশ দেখে -৩৪ -

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।