পূর্ণ হয়েছে।” অতএব ২১৮ পৃষ্ঠার লেখাটি মুদ্রণ প্রমাদ ছাড়া আর কিছুই নয়। যে “আল্লামা' ২১৮ নম্বর পৃষ্ঠা পড়ে আপত্তি করেছেন তিনি এর ২২১ পৃষ্ঠাটিও নিশ্চয়ই পড়েছেন। এই পৃষ্ঠায় বক্তব্যটি স্পষ্টভাবে লেখা আছে দেখেও “আল্লামা'র এমন আপত্তি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া আর কি হতে পারে? “আল্লামা” আপত্তি করেছেন যে সকলেই জানে সপ্তাহের চতুর্থ দিন মজল বার । কিন্তু মির্যা সাহেব চতুর্থ দিন হিসেবে বুধবার লিখেছেন । “আল্লামা'র এ কথা নিশ্চয়ই জানা আছে আরবী বা ইসলামী ক্যালেন্ডারে ইয়াওমুল আরবাআ (চতুর্থ দিন) বলতে বুধবারকেই বুঝায় । যে কথা আরবীতে বলা হয়- এ কথারই শাব্দিক অনুবাদ মির্ধা সাহেব নিজে করেছেন । নিজের পক্ষ থেকে কিছু বনিয়ে বলেন নি। যুগ ইমামের বিরুদ্ধে কলম ধরলে এভাবেই লঙ্জিত হতে হয় । আপত্তি: হযরত মির্ধা সাহেব লিখেছেন, এঁতিহাসিকগণ জানেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর ঘরে এগারজন পুত্র জন্মেছিল। যারা সকলেই মারা গিয়েছিল । (রূহানী খাযায়েন ২৩/২৯৯) উত্তর: ইতিহাসের গ্রন্থাবলী পবিত্র কুরআনের সমান মর্যাদা রাখে না। পবিত্র কুরআনের মত এগুলো সব ধরনের ভুল-ত্রুটি থেকে মুক্তও নয়। মির্ধা সাহেবের যে উদ্ধাতিটি এখানে “আল্লামা' আব্দুল মজিদ সাহেব উল্লেখ করেছেন এখানে মির্ধা সাহেব এতিহাসিকদের প্রতি আরোপ করে কথাটি বলেছেন। এখন প্রশ্ন হল, কোন ইতিহাস গ্রন্থ কি মহানবী(সা.)-এর এগারো পুত্র সন্তানের নাম উল্লেখ করে? মহানবী(সা.)-এর জীবন চরিত সমৃদ্ধ অনেক গ্রন্থ রচিত হয়েছে । কোন কোনটি প্রসিদ্ধ ও অধিক প্রচলিত আবার কোনটির বিষয়বন্ত সম্বন্ধে সাধারণ জনগণ অনবহিত। প্রসিদ্ধ সীরাত গ্রন্থ “সিরাতে হালাবিয়্যাহ*-এর মাঝে “আওলাদুননাবী” তথা “মহানবী (সা.)-এর সন্তানসন্ততি' শিরোনামে একটি পৃথক পরিচ্ছদ রয়েছে। সেখানে মহানবী(সা.)-এর পুত্রসন্তান হিসাবে ১১টি নাম দেখতে পাওয়া যায় ।৬ অতএব যে কথা সীরাত গ্রন্থে বিদ্যমান মির্ধা সাহেব কেবল সে দিকেই ইঙ্গিত করেছেন। এখন যদি কেউ সেই সীরাত গ্রন্থ পড়ে না থাকে তাহলে আমরা কী করতে পারি? কিন্তু পাঠক “আল্লামা' আব্দুল মজিদ দেওবন্দী -৩১ -
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।