তাদেরই অন্তর্ভুক্ত অন্য আরেক জাতির মাঝে যারা যুগের দিক থেকে এখনও তাদের সাথে মিলিত হয় নি। এবং তিনি মহা পরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। হযরত আবু হুরায়রাহ্রো.) বর্ণনা করেছেন, আমরা এই আয়াত শোনার পর প্রশ্ন করলাম, “মানহুম ইয়া রাসূলাল্লাহ এরা কারা যাদের মাঝে আপনি পুনরায় আসবেন? একবার প্রশ্ন করেও উত্তর পাওয়া যায় নি, দ্বিতীয়বার প্রশ্ন করেও উত্তর পাওয়া যায় নি। তৃতীয়বার প্রশ্ন করলে মহানবী(সো.) সকল আরব সাহাবীদের বাদ দিয়ে একমাত্র অনারব সাহাবী হযরত সালমান ফারসীরো.)-এর কাধে হাত রেখে বললেন, ৪১৮৯ 05 055 3 এ৯১ খারা তু এ ৩৬ ০৫ অনুবাদ: ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে গিয়ে থাকলেও এদের এক বা একাধিক ব্যক্তি তা অবশ্যই নিয়ে আসবেন । (বুখারী শরীফ, কিতাবুত তফসীর) রসূলে আকরাম(সা.) এই হাদীসে স্পষ্টভাবে বলেছেন, তার সেই আগমনের অর্থ দৈহিক ও আক্ষরিক অর্থে আগমন নয় । বরং তার এক শিষ্য তার মাঝে বিলীন হয়ে আগমন করবেন। আর তার আগমন মূলত রূপক অর্থে মহানবী(সা.)-এর আগমন হবে। তিনি ঈমানশুন্য যুগে আসবেন এবং পারস্য বংশীয় হবেন। “আল্লামা' জানতে চেয়েছিলেন, মুহাম্মদ(সা.) পুনরায় আসবেন এটি হাদীসে কোথায় আছে? তাকে অনুরোধ করছি, বুখারী শরীফের কিতাবুত তফসীরের উপরোক্ত হাদীসটি দয়া করে দেখে নিবেন । আপত্তি : মির্যা সাহেব লিখেছেন, পূর্বেকার নবীগণের কাশফ এই কথার উপর সুনিশ্চিত সিদ্ধান্ত দিয়েছে যে, তিনি (মির্ধা সাহেব) চতুর্দশ শতাব্দির শুরুতে জন্ম নিবেন। (রূহানী খাযায়েন ১৭/৩৭১) আপত্তি হল, রূহানী খাযায়েনের প্রথম এডিশনগুলোর মধ্যে “পূর্বেকার নবীগণ” (4১১৫৪৯৪) এই কথাটি ছিল। পরের মুদ্রণগুলোতে তা কেটে “পূর্বেকার ওলীগণ” (4০১)৫০১19) শব্দ যুক্ত করা হয়েছে। আর এ পরিবর্তন করে কাদিয়ানী বন্ধুগণই প্রমাণ করেছেন যে, তিনি অসত্য কথা লিখেছেন। উত্তর: বিষয়টি মোটেও এমন নয় বরং বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এ স্থলে মির্যা সাহেবের জীবদ্দশায় প্রকাশিত এডিশনে “আউলিয়ায়ে গুযাশতা" শব্দই ছিল কিন্তু পরবর্তী এডিশনে ভুলবশত “আমিয়ায়ে গুযাশতা" মুদ্রিত হয়েছে। -২৫-
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।