আপত্তি : একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অন্যদেশের নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রত্যেক দেশেই নবী আগমন করেছে। তিনি আরও বলেন, ভারতে একজন রা এসেছিলেন তার নাম কাহেন। [রহানী খাযায়েন ২৩/৩৮২ উত্তর: এই উদ্ধৃতি উপস্থাপন করে তিনি আপত্তি করেছেন কোন হাদীস গ্রন্থে এই বাক্যের কোন হাদীস নাই। পাঠকবৃন্দ, রেফারেন্স দেয়ার পূর্বে এ উদ্ধৃতির প্রেক্ষাপট জানা দরকার । হযরত মির্ধা সাহেব এ স্থলে ইসলামের বিরুদ্ধবাদীদের সামনে ইসলামের একটি বিশেষ সৌন্দর্য তুলে ধরেছেন । জাতিকে হেদায়াত দান করেন নি। অন্য কোন জাতিতে আল্লাহ্ পথপ্রদর্শক পাঠান নি। বিষয়টি এমন যেন, রাব্লুল আলামীন আল্লাহ্ সমস্ত বিশ্বকে বাদ দিয়ে কেবল একক একটি জাতির খোদা হয়ে দাড়িয়েছেন। আর এমন বিশ্বাস আল্লাহর পবিত্র অস্তিতের মর্যাদা পরিপন্থী । অথচ আল্লাহ্ তা'লা সুরা ফাতেহায় বলেন, “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন সকল প্রশংসা আল্লাহ্র যিনি সকল বিশ্বজগতের প্রতিপালক । তাই বাহ্যিক ও আধ্যাত্মিক উভয়ক্ষেত্রে আল্লাহ সারা বিশ্বজগতের প্রতিপালক । যেভাবে তিনি সব জাতির বাহ্যিক চাহিদা পুরণ করার ব্যবস্থাও করেছেন। এ বিষয়ে আল্লাহ্ তা'লা আরও বলেছেন, প্রত্যেক জাতিতেই আল্লাহ্ তালার পক্ষ থেকে সতর্ককারী এসেছেন* (সূরা ফাতের: ২৫)। এ প্রসঙ্গে আরও বলেছেন, ওয়ালি কুলি কাওমিন হাদ (সূরা হাজ্জ: ৩৫) প্রত্যেক জাতিতে পথপ্রদর্শক এসেছেন। এরপর আল্লাহ্ তা'লা বলেছেন, আমি প্রত্যেক জাতিতে রসূল পাঠিয়েছি। আর এই শিক্ষা দিতে তাদেরকে পাঠিয়েছিলাম তোমরা আল্লাহর ইবাদত করবে এবং শয়তানকে পরিহার করে চলবে । (সুরা নহল: ৩৭) পরবর্তীকালে সেই এঁশী শিক্ষায় বিকৃতি হয়েছে। অনেক শিক্ষা বিলুপ্ত হয়েছে এবং অনেক শিক্ষা নিজেদের পক্ষ থেকে বানানো হয়েছে । তাদের প্রতি অনেক অনৈতিক কথা আরোপ করা হয়েছে। হযরত মির্ধা সাহেব বলেন: - ২০ -
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।