তিনি আরো স্পষ্ট ভাষায় বলেন, “যেমন এ গ্রন্থ হইতে প্রমাণিত হয় যে, আমি দুই বছর যাবত মরিয়মরুপ অবস্থায় প্রতিপালিত হয়ে পর্দার আড়ালে বর্ধিত হচ্ছিলাম। অতপর এই অবস্থায় দুই বছর অতিবাহিত হলে মরিয়মের ন্যায় আমার মধ্যেও ঈসার রুহ ফুকে দেযা হয়েছে এবং রুপকভাবে আমাকে গর্ভবতী নির্দেশ করা হয়েছে।” (বারাহীনে আহমদীয়া, চতুর্থ খন্ড, ৪৯৬ পৃষ্ঠা) এখানে তিনি পর্দার আড়ালে থাকার অবস্থাটাকে হামাল শব্দে প্রকাশ করেছেন । অতএব, এই উদ্বৃতি পড়লে কোন বিবেকবান ব্যক্তি এখানে আপত্তি করতে পারে না। আপত্তিঃ মির্যা সাহেব প্রথমে অনুসারীর সংখ্যা পাচ হাজার বলেছেন। কিন্তু যখন এক বছর পর আয়করের প্রশ্ন উঠল তখন লিখে দিলেন, আমার অনুসারীর সংখ্যা ২০০। জবাবঃ প্রথম সংখ্যাটি তার জামাতের সকল সদস্যের ছিল, অর্থাৎ. পুরুষ, নারী, শিশু সবাই । কিন্তু দ্বিতীয় সংখ্যা যা জরুরুতুল ইমাম পুস্তকে বর্ণিত হয়েছে সেই সংখ্যা কেবল চাদা দাতা সদস্যদের । এতে যারা চাদা দেয় না তাদের সংখ্যা অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং মেজিস্ট্রেট যখন চাদা দাতাদের তালিকা চাইল তখন সেই তালিকাই দেয়া হল। এই বিষয়কে দৃষ্টিপটে রেখে বিদ্বেহীনভাবে বন্ধুদের বিবেচনা করার অনুরোধ রইল । আপত্তিঃ মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন। অথচ এটি পরিধান করা হারাম । জবাবঃ হযরত মসীহ মওউদ (আ.) এর পুত্র হযরত মির্যা বশির আহমদ সাহেব বলেন, “আমার মা বলেন, হযরত মসীহ মওউদ (আ.) সাধারণত রেশমী লুজি পরিধান করতেন । কেননা তিনি ঘন ঘন প্রসাব করতে হত । এজন্য রেশমী লুঙ্গি পরিধান করতেন যেন খুলতে সহজ হয় এবং গিট লেগে গেলেও খুলতে যেন সময় না লাগে। সুতি লুঙ্গিতে কখনও কখনও তার গিট লেগে যেত, তখন তার অনেক কষ্ট হত।” (সীরাতুল মাহদী, প্রথম খন্ড) এটি স্পষ্ট হওয়া উচিত, অসুস্থতার সময় রেশমী কাপড় পরিধান করা হারাম নয়। রসূলুল্লাহ (সা.) অসুস্থতার সময় রেশমী কাপড় পরিধানের অনুমতি দিয়েছেন -১৬৭-
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।