হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

(১৪ ৬০ এও প্রথম দলের উদাহরণ যাদেরকে পারিভাষিক ভাষায় মরিয়ম বলে থাকে । এরপর মরিয়মি অবস্থা থেকে উন্নতি করে ০১০1৪ ১৫৪ (55 অনুযায়ী ইবনে মরিয়মের অবস্থায় উপনীত হয়। কেননা মরিয়মের মাকাম হল, সিদ্দিকিয়যাত । আর ইবনে মরিয়মের মাকাম হল, নবুয়্যত ৷ হযরত মসীহ মওউদ (আ.) এ বিষয়টিই বুঝাতে চেয়েছেন। এতে আপত্তি করার কি আছেঃ আমার নাম মরিয়ম রেখেছেন, এইরুপেই- যেমন এ গ্রত্ত হইতে প্রমাণিত হয় যে, আমি দুই বছর যাবত মরিয়মরুপ অবস্থায় প্রতিপালিত হয়ে পর্দার আড়ালে বর্ধিত হচ্ছিলাম। অতপর এই অবস্থঅয় দুই বছর অতিবাহিত হলে মরিয়মের ন্যায় আমার মধ্যেও ঈসার রুহ ফুকে দেযা হয়েছে এবং রুপকভাবে আমাকে গর্ভবতী নির্দেশ করা হয়েছে। (বারাহীনে আহমদীয়া, চতুর্থ খন্ড, ৪৯৬ পৃষ্ঠা । অবশেষে কয়েকমাস পরে, যা দশ মাসের অধিক হবে না, এই ইলহাম দ্বারা যা সর্বশেষে বারাহীনে আহমদীয়া চতুর্থ খন্ড ৫৫৬ পৃষ্ঠায় উল্লেখ আছে, আমাকে মরিয়ম হতে ঈসাতে পরিণত করা হয়েছে । সুতরাং এইরুপেই আমি ঈসা ইবনে মরিয়ম হয়েছি ।” (কিশতিয়ে নূহ) আপত্তিঃ মির্যা সাহেব নিজেকে মুহাম্মদ রসূলুল্লাহ বলেছেন। “মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়াল্লাষিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বায়নাহুম” ওহীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে। (ইযালায়ে আউহাম) জবাবঃ হযরত মসীহ মওউদ (আ.) এই আরবী ইবারতকে ইলহাম বলে আখ্যায়িত করেছেন। কখনও এটি বলেননি যে, কুরআনের আয়াতে যে মুহাম্মদের কথা বলা হয়েছে সেই আমি। হাদিসেও এসেছে ইমাম মাহদীর নাম মুহাম্মদ হবে। (মিশকাত, বাব খুরুজুল মাহদী) উপরোক্ত আয়াতে যে মুহাম্মদ (সা.) এর কথা বলা হয়েছে একথা মসীহ মওউদ (আ.) নিজেই বলেছেন। (আরবাঈন, সংখ্যা ৪, পৃষ্ঠা ১২) অতএব, আপত্তির কোন সুযোগ এখানে নাই | আপত্তি করলে আল্লাহর বিরুদ্ধে করেন যিনি এই ইলহাম করেছেন । - ১৬৫ -

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।