আপন্তিঃ যুবক বয়সে মির্যা সাহেব তার পিতার পেনশনের টাকা নিয়ে আয়েশ করে উড়িয়ে দিয়েছে । (সীরাতুল মাহদীর খন্ড ১, পৃষ্ঠা ৩৪) জবাবঃ প্রকৃত ঘটনা ছিল এরুপ: “একবার হযরত মসীহ মওউদ (আ.) তার দাদার পেনশনের জন্য সিয়ালকোট গেলেন তখন মির্যা ইমাম উদ্দিন যিনি তার বংশেরই একজন ব্যক্তি ছিলেন, তিনি তার পেছনে পেছনে গেলেন এবং তার কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নিলেন এবং পালিয়ে গেলেন। এরপর মসীহ মওউদ (আ.) কাদিয়ানে ফিরে গেলেন না এবং এটি ভাল মনে করলেন যে, এই করবেন ।” এটি মসীহ মওউদ (আ.) এর ভুল করার, তাকওয়া এবং লজ্জার আচরণ দেখতে পেয়েছি। আর পেনশনের টাকা নিয়ে আয়েশ করার যে বিষয়, এর দোষে সম্পূর্ণ দোষী মির্ধা ইমাম উদ্দিন। আপত্তিঃ মির্ধা সাহেব নিজেকে মরিয়ম দাবি করেছেন । জবাবঃ হযরত মসীহ মওউদ (আ.) এ সম্পর্কে লিখেন, “সূরা তাহরীমেও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, এই উম্মতের কোন কোন ব্যাক্তি মরিয়ম সিদ্দিকার সদৃশ হবেন। যিনি সাধুতা অবলম্বন করেছিলেন, অতপর তাহার গর্ভে ঈসার রুহ ফুকে দেয়া হয়েছিল এবং তার গর্ভে ঈসা (আ.) এর জন্ম হয়। এই আয়াতে এই কথার প্রৃতি ইঙ্গিত ছিল যে, এই উম্মতের মধ্যে এক ব্যক্তি হবেন যিনি প্রথমে মরিয়মের মর্যাদা লাভ করবেন, অতপর তার মধ্যে ঈসা (আ.) এর রুহ ফুকে দেয়া হবে। ফলে মরিয়ম হতে ঈসার আবির্ভাব হবে_ অর্থাৎ, তিনি মরিয়মী গুন হতে ঈসায়ী গুণে রুপান্তরিত হবেন যেন মরিয়মরুপ গুণ ঈসারপর সন্তান প্রসব করল এবং এরপে তিনি ইবনে মরিয়ম নামে অভিহিত হবেন। এমন বারাহীনে আহমদীয়া নামক গ্রন্থে সর্বপ্রথম আমার নাম মরিয়ম রাখা হয়েছে।” (কিশতিয়ে নৃহ) সূরা তাহরীমের ১২-১৩ আয়াত থেকে বুঝা যায় মুমিন দুই ধরণের হয়ে থাকে । ১. আসিয়া (ফেরাউনের স্ত্রীর) স্বরুপ । ২. মরিয়ম স্বরুপ । আসিয়া স্বরুপ হল, সেই সকল মুমিন যারা প্রথমে কুফরীর কাছে পরাজিত থাকে । দ্বিতীয়ত, সেই সকল মুমিন যাদের উপর প্রথম থেকেই মন্দশক্তি প্রভাব সৃষ্টি করতে পারেনি। - ১৬৪ -
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।