হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকৃত বিষয় হল, এই তিন শিক্ষক যাদের কাছে তিনি পড়েছেন এগুলো কেবলমাত্র ঘরোয়া শিক্ষা ছিল। আর এসব শিক্ষক কোন মুফাসসির বা মুহাদ্দিস ছিলেন না। যদি মসীহ মওউদ (আ.) বলতেন যে, তিনি দেওবন্দ মাদ্রাসায় বছরের পর বছর পড়েছেন অথবা নাদওয়াতুল উলামা থেকে কোন বিভাগ থেকে তাখাসসুস করেছেন আর অন্যত্র বলতেন যে, আমি কোন মুফাসসির অথবা মুহাদ্দিস থেকে শিক্ষা গ্রহণ করিনি, তাহলে এটি মিথ্যা । কিন্ত প্রাথমিক শিক্ষা যেখানে ফার্সির এক কায়েদা বা আরবীর এক কায়েদা শিখানো হয় এবং সারফ নাহাভ এর কিছু শেখানো হয় তাহলে কষনও এটি বলা যায় না যে, তিনি কোন মুহাদ্দিস বা মুফাসসিরের কাছে শিখেছেন । বরং যে জ্ঞান তফসীরের অথবা কুরআনের অথবা হাদিসের অথবা আরবী ভাষার কিতাব লিখতে অথবা যে সম স্ত দলিল ভান্ডার তাকে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য দান করা হয়েছে সেসব খোদা প্রদত্ত জ্ঞান ছিল। এটি কখনও জাগতিক জ্ঞান ছিল না। বিবেক থাকলে বুঝা উচিত যে, ৭-৮ বছরের বালক কিইবা জ্ঞান অর্জন করতে পারে। আপত্তিঃ নামাযে যখন ওহী হত তিনি অস্থির হয়ে নামায ছেড়ে দিতেন। জবাবঃ লানাতুল্লাহি আলাল কাযিবিন। ৭ফেব্ুয়ারী ১৯২০ সালের আল ফজলের যে রেফারেন্স দেয়া হয়ে থাকে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট রেফারেন্স। ৫-৮ফেব্ুয়ারী ১৯২০ সালের আল ফজল একক্রে প্রকাশিত হয়েছিল অথচ সেখানে এ কথা কোথাও নেই । আর মসীহ মওউদ (আ.) এর এই পদ্ধতি ছিল না। হায়! কতদিন এভাবে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করবেন? আপত্তিঃ মির্যা সাহেব যে চন্দ্রবহণ ও সূর্যস্বহণের হাদিস উল্লেখ করেছেন যে, এটি রসূল (সা.) এর বক্তব্য । কিন্তু এটি মূলত ইমাম বাকেরের বক্তব্য । এটি একটি প্রতারণা । এটি দুর্বলতম হাদিস। রাবীদের মধ্যে একজন কাযযাব রাবী রয়েছে। জবাবঃ আব্দুল মজিদ যে বলল, একজন রাবী কাযযাব এর ভিত্তি কি? সকলের অবগতির জন্য বলছি, ইমাম আবুল হাসান ইমাম বাকের থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, যিনি হযরত হুসাইন (রা.) এর দৌহিত্র ছিলেন, অর্থাৎ আহলে -১৬২ -

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।