অর্থাৎ রূপক অর্থে তাদের ফিরিয়ে আনা হবে (যেহেতু দৈহিকভাবে এ পৃথিবীতে পুনরায় ফিরে আসার পথ পবিত্র কুরআন ও হাদীস ছারা রুদ্ধ)। মৃত পুণ্যবান ও ওহীপ্রাপ্ত ব্যক্তিদের মাঝে যুলকারনাইনও অন্যতম । এ ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষযুগে অর্থাৎ ইয়াজুজ মাজুজের উন্নতির যুগে এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যিনি রূপকভাবে প্রতিচ্ছায়াস্বরূপ যুলকারনাইন হবেন । এই ভবিষ্যদ্বাণীর দিকেই ইঙ্গিত করে আহমদীয়া মুসলিম জামা'তের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) বলেন, যে ব্যক্তির রূপকভাবে ও প্রতিচ্ছায়ারূপে যুলকারনাইন হয়ে আগমনের কথা আল্লাহ তা'লা বলেছেন, আমিই সেই যুলকারনাইন। তিনি বলেন, “কতিপয় হাদীসেও বর্ণিত হয়েছে, আগমনকারী মসীহর একটি লক্ষণ হল, তিনি যুলকারনাইন হবেন। মোটকথা, এশী ওহীর ভিত্তিতে আমিই যুলকারনাইন।” (রূহানী খাযায়েন, ২১ খণ্ড, পৃষ্ঠা ১১৮) অপর এক স্থানে বলেন, “কতিপয় হাদীসে মসীহ্ মাওউদের নাম যুলকারনাইন বর্ণিত হয়েছে।' (রূহানী খাযায়েন, ২০শ খণ্ড, পৃষ্ঠা ১৯৯ পাদটিকা) মহানবী(সা.) প্রতিশ্রুত মাহদীকে যুলকারনাইনের সাথে সদৃশ্যপূর্ণ বলে আখ্যা দিয়েছেন । হযরত জাবের(রা.) থেকে বর্ণিত হাদীস: &১ .. .. .. 0০1০ এ ০8১৪] 050 098 কউ | 09৯9 ০০২০৬ ০৭ এ] ৬৪ 2 ১৯৭ লো ও 59 প0 01 3 ০০০৯৭ ও ২০১৬ ১৪০ 5০০০ 3৬ ০ এও অনুবাদ: হযরত জাবেররো.) বর্ণনা করেন, আমি মহানবী(সা.)-এর পবিত্র মুখ থেকে শুনেছি, তিনিসো.) বলেছেন, যুলকারনাইন একজন পুণ্যবান বান্দা ছিলেন....যিনি পূর্ব-পশ্চিমে প্রভাব বিস্তার করেছিলেন । আল্লাহ তালা তার এই সুন্নত পুনরায় আমার সন্তান মাহদীর মাধ্যমে জারী করে দিবেন যে তার বাণীকে পূর্ব-পশ্চিমে পৌঁছে দিবে। [কামালুদদীন ও তামামুন নি'মাহ, মুহাম্মদ বিন আলী আলকুম্মী (মৃত্যু ৩৮১ হি,) রচিত, ২য় খন্ড, পৃষ্ঠা ৪২৪; আল্লামা মজলিসী রচিত বিহারুল আনওয়ার, বয়রুত থেকে প্রকাশিত ১২শ খণ্ড পৃষ্ঠা ১৯৫; সৈয়দ হাশেম হুসাইনী মৃত্যু ১১০৭হি.) রচিত আল-বুরহান ফী তাফসীরিল কুরআন, ৮ম খণ্ড, পৃষ্ঠা ৪৭২; মাওলানা আব্দুল গফুর রচিত আন্ নাজমুস সাকিব ১ম খন্ড পৃষ্ঠা ৪০, ২য় খ্ড, পৃষ্ঠা ২২৩, ১৩০৭ সনে পাটনা থেকে প্রকাশিত] - ১৮ -
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।