হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তিঃ যখনই তিনি মুজাদ্দিদ, মুহাদ্দিস ও নবুয়্যতের দাবী করলেন, তার কাছে অঢেল উপটৌকন আসা শুরু করল এবং শেষ বয়সে তার আয় অনেক বেড়ে গিয়েছিল । ১৯০২ সালে তার আয় আড়াই লক্ষ হয়ে গেল, যে সময় লাখপতি হওয়া বিশাল ব্যপার ছিল। তিনি শেষ জীবনে অর্থের সাথে খেলেছেন। এতটাই উন্নতি করেছেন যে, তার অনুসারীই তার ব্যপারে ছিদ্রান্েষণ এবং অপছন্দের বহিঃপ্রকাশ করতে লাগল । জবাবঃ হযরত খলিফাতুল মসীহ রাবে (রাহে.) এর জবাবে বলেন, একদিকে এই আপত্তি করে আবার অন্যদিকে এমন নবীকে সমর্থন করে যার জীবনযাপনের দৃশ্য হল, হযরত সোলায়মান (আ.) এর ধন-সম্পদ এত ছিল যে, তার শান শওকতের দৃষ্টান্ত পূর্বে ইতিহাসে পাওয়া যায় না। এর কিছুটা অনুমান এ থেকে করা যায় যে, তিনি দুই শ ঢাল এবং তিন শ সিপরে খাটি সোনার বানিয়েছিলেন। আপত্তিঃ আইয়ামুস সুলাহ-তে বলে লিখা আছে, আমি কোন মানুষের কাছে কুরআন, হাদিস অথবা তফসীরের এক সবকও পড়ি নাই। অথবা কোন মুফাসসির অথবা মুহাদ্দিসের শিষ্য বরণ করি নাই ।” কিন্তু কিতাবুল বারিয়্যাতে লিখা আছে, শিশু বয়সে যখন ৬-৭বছর ছিল তখন একজন ফার্সি শিক্ষক হিসেবে ফজলে এলাহীকে রাখা হয়। যখন ১০বছর হল, একজন আরবী শিক্ষক রাখা হয়েছে । এরপর যখন ১৭- ১৮বছর হল, তখন একজন মৌলভী সাহেব গুল আলী সাহেবের কাছে পড়েছি।” অতএব, আইয়ামুস সুলাহ এবং কিতাবুল বারিয়্যাতে বৈপরিত্য পাওয়া যায় । যাতে প্রমাণিত হয়, মির্ধা সাহেব মিথ্যা বলেছেন। জবাবঃ উপরোক্ত উদ্ধৃতি দুটিতে কোন বৈপরিত্য নাই এবং এখানে তিনি মিথ্যাও বলেননি । এতে আপত্তিকারকের অজ্ঞতা ও শত্রুতার কারণে এমন মনে হয় । - ১৬১ -

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।