হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পায়খানা হয়েছে যারপর এতটাই দুর্বল হয়ে পড়লেন যেন তার নার্ভ বন্ধ হয়ে গেছে। এমন সময় তার মুখ থেকে একটিই বাক্য শুনা যাচ্ছিল, “আল্লাহ মেরে পিয়ারে আল্লাহ ।” ২৬মে ফজরের সময় বার বার জিজ্ঞেস করছিলেন, নামাযের সময় কি হয়ে গেছে? তিনি বিছানায় দুই হাত তায়াম্মুমের ন্যায় ছুয়ে শুয়ে শুয়ে নামাযের নিয়্যত বাধলেন। তখন পুনরায় বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে পেলেন আবার গেছে। পুনরায় দ্বিতীয়বার নিয়ত বাধলেন এবং শুয়ে শুয়ে ফজর নামায আদায় করলেন। নামাযের পর যখনই হুশ ছিল তিনি “আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ্‌” বাক্যটি বলতে লাগলেন । ঠিক যেমনটি মহানবী (সা.) মৃত্যু শয্যাশায়ী অবস্থায় বলেছিলেন, আল্লাহুম্মা বির রাফিকীল আলা । (বুখারী)। পরের দিন ২৬মে সকাল ১০ টার কাছাকাছি সময় শ্বাসকষ্ট হতে লাগল। পরিশেষে সাড়ে ১০টার দিকে “আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ” বাক্য উচ্চারণ করতে করতে তিনি তার মাওলার দরবারে উপস্থিত হলেন। (সিলসিলায়ে আহমদীয়া, হযরত মির্যা বশির আহমদ সাহেব, পৃষ্ঠা ১৮২-১৮৩) তার মৃত্যুর পর মোল্লারা নোংরা মিথ্যাচার ছড়িয়েছে, মিছিল করেছে। এছাড়া রেলওয়ে অফিসারকে এই মিথ্যা সংবাদ পৌছিয়েছে যে, তাঁর মৃত্যু কলেরায় হয়েছে তাই তার লাশকে লাহোর থেকে কাদিয়ানে নিয়ে যেতে যেন না দেয়া হয়। যখন আহমদীরা এ খবর পেল মোকাররম শেখ রহমতুল্লাহ সাহেব ডাক্তার মেজর সদরল্যান্ড প্রিন্সিপাল মেডিকেল কলেজ লাহোরের কাছে গেলেন যাকে কর্মকান্ড অবহিত করে তিনি তার কাছে যে কারণে হযরত সাহেবের মৃত্যু হয়েছে তার সার্টিফিকেট চাইলেন । তিনি নিম্লোক্ত ভাষায় সার্টিফিকেট লিখেন, “তার মৃত্যু আদৌ কলেরায় হয়নি, বরং স্রায়ু দুর্বলতার আধিক্যের কারণে হয়েছে ।” (হায়াতে তাইয়েবা) এরপর রেলওয়ে কর্মকর্তাকে এই সার্টিফিকেট দেখানো হয়েছে যার ফলে তিনি তার লাশ মোবারককে কাদিয়ানে নিয়ে যাওয়ার অনুমতি দেন। যদি কলেরায় মারা যেত তাহলে কখনও রেলওয়ে কর্মকর্তা তার লাশ মোবারক নিয়ে যাওয়ার অনুমতি দিতেন না। এ থেকেই প্রমাণ হয়, তিনি কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি । - ১৬০ -

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।