হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৬ এই টনিক মির্যা সাহেব একজন ডাক্তার সাহেবের মাধ্যমে চেয়ে পাঠিয়েছিলেন। ৬ এবং মেডিসিন স্টোর থেকে নিতে পাঠিয়েছিলেন। কেননা এই ওষধ মদের দোকানে পাওয়া যেত না, ওঁষধের দোকানে পাওয়া যেত যা ক্ষুধামন্দার জন্য উপকারী ওষধ । (বিখ্যাত চিকিৎসা পুস্তক- মেটেরিয়া মেডিকা অব ফার্মাসিউটিকাল কষ্বিনেশনস এন্ড স্পেশিয়ালাইটিস) মির্ধা সাহেবের যে চিঠিকে কেন্্র করে এই আপত্তি করা হয় সেখানে ঘুনাক্ষরেও লিখা নাই যে, তিনি নিজের জন্য এটি আনিয়েছিলেন। বরং তিনি গরীব প্রসূতি মায়েদের জন্য এটি আনাতেন। আপত্তিঃ মির্ধা সাহেব কলেরায় টয়লেটে পড়ে মারা গেছেন। জবাবঃ এর জবাবেও সর্বপ্রথম ও সর্বশেষ কথা হল, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদিদের উপর আল্লাহর অভিশম্পাত। তারপরও সত্য সন্ধানীদের জন্য প্রকৃত ঘটনা উল্লেখ করছিঃ হযরত মসীহ মওউদ (আ.) তার জীবনের শেষ পুস্তক পয়গামে সুলেহ যখন লিখছিলেন তখন তার উপর ইলহাম হল, আর রাহীলু সুম্মার রাহীলু ওয়াল মাউতু কারীব। অর্থাৎ, সফরের সময় হয়ে গেছে এবং মৃত্যু সন্নিকট । তখন মসীহ মওউদ (আ.) লাহোরে ছিলেন। এই ইলহাম শুনে হযরত আম্মাজান মসীহ মওউদ (আ.) এর সহধর্মীনী বলেন, এখন কাদিয়ানী যাওয়া উচিত। যা হোক ২৫মে ১৯০৮ তারিখে তিনি (আ.) পয়গামে সুলেহ লিখা পরিপূর্ণ করে কাতেবের কাছে দিলেন। এই প্রবন্ধ লিখতে দিন রাত পরিশ্রম করা, বহু মানুষের সাথে মুলাকাত করা এবং কতিপয় জলসায় বক্তৃতা প্রদানের ফলে তিনি অনেক দুর্বল হয়ে পড়েন এবং মৃত্যুশষ্যাশায়ী ব্যক্তির ন্যায় হয়ে গেলেন। রাত ১১টায় পায়খানায় যাওয়ার প্রয়োজন হল। তিনি প্রকৃতির ডাকে পায়খানায় গেলেন। দুর্বল হয়ে পড়লেন। এরপর আরেকবার পায়খানায় গেলেন। এবার যখন তিনি পায়খানা থেকে ফিরলেন এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে, তিনি বিছানায় শুতে গিয়ে নিজের ভারসাম্য রক্ষা করতে পারলেন না এবং প্রায় নিঃশক্তি হয়ে বিছানায় পড়ে গেলেন । ডাক্তার ডাকা হয়েছে। কিন্ত এরপর আরেকবার পাতলা - ১৫৯ -

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।